Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

উত্তরপ্রদেশে পণের বলি, সারা গায়ে লেখা 'সুইসাইড নোট'! অত্যাচারের কথা জানিয়ে আত্মঘাতী তরুণী

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে নয়ডার বাসিন্দা কুন্দনের সঙ্গে বিয়ে হয় মনীষার। বিয়ের কিছু মাস পর থেকেই অতিরিক্ত পণের দাবিদাওয়া শুরু হয়।

উত্তরপ্রদেশে পণের বলি, সারা গায়ে লেখা 'সুইসাইড নোট'! অত্যাচারের কথা জানিয়ে আত্মঘাতী তরুণী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 18 July 2025 16:07

দ্য ওয়াল ব্যুরো: ফের পণের বলি উত্তরপ্রদেশে। বিষ খেয়ে আত্মহত্যা করলেন বাঘপতের ২৮ বছর বয়সি এক মহিলা। অভিযোগ, পণের জন্য শ্বশুরবাড়িতে অত্যাচারের শিকার তিনি। তাই বেছে নিয়েছেন এই চরম রাস্তা। প্রমাণস্বরূপ, সারা দেহে লিখে রেখে গেলেন ‘সুইসাইড নোট’।

জানা গিয়েছে, মৃতার নাম মনীষা। হাতে, পায়ে, পেটে গোটা গোটা অক্ষরে পেনের কালিতে লেখা রয়েছে দিনের পর দিন তাঁর সঙ্গে হওয়া অত্যাচারের কাহিনি। স্বামী কুন্দন এবং তাঁর পরিবারের বাকিদের কথা রয়েছে সেই সুইসাইড নোটে।

হিন্দি অক্ষর বলছে, ‘আমার মৃত্যুর জন্য কুন্দন আর তার পরিবারই দায়ী।’

শ্বশুরবাড়ির লোকদের দোষী সাব্যস্ত করে একটি ভিডিও-ও বানিয়ে রেখে গেছেন মনীষা। পুলিশ তা উদ্ধার করেছে। তাতে দেখা যাচ্ছে, কাঁদতে কাঁদতে মনীষা তাঁর কাহিনি শোনাচ্ছেন – কীভাবে দিনের পর দিন পণের জন্য তাঁকে কুন্দন, তাঁর বাবা-মা, ভাইয়ের কাছে নির্যাতনের শিকার হতে হয়েছে।

তাঁর অভিযোগ বলছে, দীর্ঘদিন ধরে গাড়ি, বিরাট অঙ্কের টাকার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। যদিও মনীষা জানিয়েছেন, বিয়েতে তাঁর পরিবার ২০ লক্ষ টাকা খরচ করেছেন এবং যৌতুক হিসেবে বুলেট বাইকও দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, প্রায়ই তাঁকে মারধর করা হত এবং একবার তাঁকে জোর করে গর্ভপাত করাতে বাধ্য করা হয়।

এতকিছুর পরেও যখন মনীষা পণের চাহিদা মেটানোর জন্য রাজি হচ্ছিলেন না, তখন তাঁকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৩ সালে নয়ডার বাসিন্দা কুন্দনের সঙ্গে বিয়ে হয় মনীষার। বিয়ের কিছু মাস পর থেকেই অতিরিক্ত পণের দাবিদাওয়া শুরু হয়।

পুলিশ এও জানিয়েছে, মানসিক অত্যাচার চরমে ওঠায় ২০২৪ নাগাদ তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। তাঁর মৃত্যুর চার দিন আগেও, মনীষার পরিবার তাঁর বিবাহ বিচ্ছেদের জন্য কুন্দনের সঙ্গে কথাবার্তা এগোচ্ছিলেন। কিন্তু মনীষা জানিয়ে দেন তিনি কাগজে সই করবেন না, যতক্ষণ পর্যন্ত তাঁর বিয়ের সমস্ত পণের জিনিস ফেরত না পাঠানো হয়।

কিন্তু তারপরই বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয় মনীষার। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন মনীষা, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনা ঘিরে শোকের ছায়া নেমেছে ওই এলাকায়।


```