Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

সরকারি টাকায় মহিষ কেনার ছক, প্রথম বিয়ে লুকিয়ে গণবিবাহের আসরে উপস্থিত কনে

মুখ্যমন্ত্রী যোগী গণবিবাহ প্রকল্পে কনেকে ৩৫ হাজার টাকা করে দেন। সঙ্গে নবদম্পতিকে বিনামূল্যে উপহারও দেওয়া হয়। এখানেই ফন্দি আঁটেন আসমা।

সরকারি টাকায় মহিষ কেনার ছক, প্রথম বিয়ে লুকিয়ে গণবিবাহের আসরে উপস্থিত কনে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 24 February 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাসানপুরের ঘটনা। সরকারি উদ্যোগে একটি কলেজে গণবিবাহের (Mass Marriage) আয়োজন করা হয়েছিল। উপস্থিত হয়েছিলেন ৩০০ জনেরও বেশি বর-কনে। আচমকাই এক দল লোক এসে বিয়ের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটান। তাঁদের দাবি, শুধুমাত্র সরকারি সুবিধা পেতে ওই আসরে থাকা এক মহিলা বোকা বানিয়ে আবার বিয়ে (Second Marriage) করছেন। 

জানা যায়, আসমা নামে ওই মহিলা আগে থেকেই বিবাহিত। তার পরও নিজেকে কুমারী হিসেবে দাবি করে বিয়ে করছেন। যাঁরা গণবিবাহের ওই অনুষ্ঠানে বিঘ্ন ঘটান তাঁরা আসমার শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না হওয়া সত্ত্বেও আসরে গিয়ে দ্বিতীয় বার বিয়ে করতে চাইছিলেন আসমা।

কিন্তু কেন হঠাৎ এহেন পরিকল্পনা? জানা গিয়েছে, বছর তিনেক আগে নূর মহম্মদ নামে এক যুবকের সঙ্গে আসমার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই দু'জনের মধ্যে তুমুল ঝামেলা চলে। ছয় মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন আসমা। বিবাহবিচ্ছেদ মামলাও চলছিল আদালতে।

আসল ঘটনা অন্য জায়গায়। আসমা বাপের বাড়িতে থাকাকালীন জানতে পারেন, সরকার একটি গণবিবাহের আয়োজন করছে। এদিকে মুখ্যমন্ত্রী যোগী গণবিবাহ প্রকল্পে কনেকে ৩৫ হাজার টাকা করে দেন। সঙ্গে নবদম্পতিকে বিনামূল্যে উপহারও দেওয়া হয়। এখানেই ফন্দি আঁটেন আসমা। লোভের বশে নিজেরই কাকার ছেলে জাবের আহমেদকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন।

আসমা ঠিক করেন, বিয়ের পর প্রাপ্ত সরকারি টাকা দিয়ে একটি মহিষ (Buffaloe) কিনবেন। যদিও সেই পরিকল্পনা ভেস্তে দেন শ্বশুরবাড়ির লোকজন। ইতিমধ্যেই প্রথম বিয়ে লুকিয়ে আবার বিয়ে করার চেষ্টার অভিযোগে আসমা ও তাঁর কাকার ছেলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।


```