Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

উত্তরপ্রদেশে পাথর খাদানে ভয়াবহ ধস! বহু শ্রমিকের জীবনের আশঙ্কা, উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বাহিনি

শনিবার দুপুরে আচমকা পাহাড়ের চাঁই নেমে আসায় (Sonbhadra quarry collapse) খাদানের ভিতরে কাজ চলাকালীন বহু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা।

উত্তরপ্রদেশে পাথর খাদানে ভয়াবহ ধস! বহু শ্রমিকের জীবনের আশঙ্কা, উদ্ধারে দুর্যোগ মোকাবিলা বাহিনি

ঘটনাস্থলের ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 November 2025 21:56

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছর আগের ঘটনার ইতিহাসের পুনরাবৃত্তি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সোনভদ্রে আবারও পাথরের খাদানে ভয়াবহ ধস নামার খবর প্রকাশ্যে এসেছে (Sonbhadra quarry collapse)। শনিবার দুপুরে আচমকা পাহাড়ের চাঁই নেমে আসায় খাদানের ভিতরে কাজ চলাকালীন বহু শ্রমিক আটকে পড়েছেন বলে আশঙ্কা (Workers Trapped)। এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মিলেনি, তবে ঘটনাস্থলের পরিস্থিতি উদ্বেগজনক।

বেলা প্রায় ৩টা নাগাদ ওব্রা থানা এলাকার একটি পাথর খাদানে হঠাৎই পাহাড়ের উপরের দিক থেকে বিশাল বড় পাথর ভেঙে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সেই সময় খাদানের প্রায় ১৫–১৮ জন শ্রমিক ৪০০ ফুট গভীর নীচে কমপ্রেসার যন্ত্র দিয়ে পাথরে গর্ত করছিলেন। ধস নামার পর তাঁদের কাউকে আর বাইরে বেরিয়ে আসতে দেখা যায়নি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন থানায়। উল্লেখযোগ্যভাবে, ঠিক একই দিন সোনভদ্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি সভা ছিল। তাঁর কর্মসূচি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে খুব দূরে নয় বলেও জানা গেছে।

জেলাশাসক বদ্রীনাথ সিংহ এবং পুলিশ সুপার অভিষেক বর্মা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান তদারকি করছেন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF) ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF) ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।

উল্লেখ্য, পাঁচ বছর আগেও একই এলাকার একটি পাথর খাদানে ধস নেমে বহু শ্রমিকের মৃত্যু হয়েছিল। ফের একবার সেই ভয়াবহ স্মৃতি ফিরে এল সোনভদ্রে।


```