Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিয়ের প্রস্তাবে 'না', ভয় দেখাতে প্রেমিকার চার বছরের ছেলেকে অপহরণ! গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক

পুলিশ জানায়, শিশুটিকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। 

বিয়ের প্রস্তাবে 'না', ভয় দেখাতে প্রেমিকার চার বছরের ছেলেকে অপহরণ! গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 October 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তরুণী। সেই 'অপরাধে' তার চার বছরের ছেলেকে অপহরণ করে ভয়ঙ্কর শাস্তি দিল এক যুবক। রবিবার এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে।

অভিযুক্ত যুবক পেশায় একজন ফুল বিক্রেতা। নাম সুধাকর সিং (২৪), অযোধ্যার বাসিন্দা। চার বছরের বাচ্চা ছেলেটির সঙ্গে অপহরণ করে পালানোর সময় লখনউ রেলস্টেশন ধরা পড়ে সে। সেখান থেকে তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

ঘটনাটি ঘটেছে রবিবার, তবে বুধবার পুলিশের তরফে বিষয়টি প্রকাশ্যে আসে।

কীভাবে ঘটল অপহরণ?

দিল্লির অমর কলোনি থানায় ১২ অক্টোবর একটি PCR কল আসে। জানা যায়, একটি চার বছরের শিশুকে বাড়ির বাইরে থেকে অপহরণ করা হয়েছে। শিশুটি তখন রাস্তায় খেলছিল।

দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ হেমন্ত তিওয়ারি জানান, তদন্তে জানা যায়, শিশুটির মা প্রায় এক বছর ধরে সুধাকর সিংয়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখতেন। কিন্তু সম্প্রতি ওই মহিলা সুধাকরের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপরই সুধাকর তাঁকে হুমকি দেয়, যদি প্রস্তাব না মানেন, তবে তার ছেলেকে অপহরণ করবে।

ঘটনার দিন দুপুর ১টার দিকে শিশুটির বাবা অভিযুক্তকে তাদের বাড়ির কাছাকাছি ঘুরতে দেখেন, কিন্তু সে পালিয়ে যায়। বিকেল ৪.৩০ নাগাদ শিশুটির মা জানান, তাদের ছেলে নিখোঁজ এবং তিনি সন্দেহ করছেন সুধাকরই তাকে তুলে নিয়ে গেছে।

অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়।

প্রযুক্তিগত নজরদারি ও ম্যানুয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে অভিযুক্তের গতিবিধি ট্র্যাক করে পুলিশ জানতে পারে, সে সুহেলদেব এক্সপ্রেসে চেপে লখনউর দিকে যাচ্ছে। মাত্র আট ঘণ্টার মধ্যেই লখনউ রেলস্টেশনে সুধাকরকে শিশু-সহ আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় সুধাকর স্বীকার করে নেয়, শিশুটিকে অপহরণ করার উদ্দেশ্য ছিল ওই মহিলার উপর চাপ সৃষ্টি করা, যাতে সে বিয়েতে রাজি হয়।

পুলিশ জানায়, শিশুটিকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তকে আদালতে তোলা হবে।


```