যুবকের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।
.jpg.webp)
ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 5 September 2025 19:39
দ্য ওয়াল ব্যুরো: সিঙ্গারা না নিয়ে যাওয়ায় স্বামীকে বেধড়ক মারধর করলেন স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা (UP man beaten up by wife)। উত্তরপ্রদেশের পিলবিটে এই অভিযোগকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাকে ঘিরে একদিকে যেমন সমালোচনা হচ্ছে। তেমনই নেটিজেনদের একাংশ তুমুল হাসাহাসি করছেন।
জানা গেছে, গত ৩০ অগস্ট আনন্দপুরের বাসিন্দা শিবমকে সিঙ্গারা আনতে বলেছিলেন তাঁর স্ত্রী সঙ্গীতা। কিন্তু কোনও কারণবশত তা ভুলে যান এবং খালি হাতেই বাড়ি ফেরেন। এনিয়ে সেদিন দুজনের মধ্যে ঝামেলা হয়। শিবম ভেবেছিল বিষয়টা হয়তো ওখানেই মিটে গেছে। কিন্তু তাঁর ভুল ভাঙল পরের দিনই।
यूपी के पीलीभीत में समोसा नहीं खिलाने पर एक पति की जान सांसत में आ गई। बीवी ने पंचायत बुलाई। फिर अपने परिजनों के साथ मिलकर पति और उसकी मां की पिटाई कर दी। #pilibhit #samosa #upnews pic.twitter.com/7kebdJFEFD
— Pawan Kumar Sharma (@pawanks1997) September 4, 2025
সঙ্গীতা নিজের পরিবারের লোকেদের ডেকে এনে একপ্রকার পঞ্চায়েত বসান। অভিযোগ, কথাবার্তার মাঝেই সঙ্গীতা ও তাঁর পরিবার শিবমের উপর চড়াও হয়ে মারধর করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দু’পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ, চেঁচানো-চিৎকার এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কেউ কেউ। এই ঘটনায় আহত হয়েছেন যুবক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যুবকের শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে (Attempt to Murder Case)। তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেই খবর।
উত্তরপ্রদেশেরই আরও এক ভয়াবহ ঘটনার খবর সামনে এসেছে। গোরক্ষপুরে এক মহিলাকে গুল করে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধেই। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের দাবি, ৩৪ বছরের বিষ্ণুকর্মা চৌহান প্রকাশ্যে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। মুহূর্তে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ৩২ বছরের মমতা চৌহান। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ১৪ বছরের বিয়ে, সম্পর্ক খারাপ হয়েছিল বেশ কিছু বছর আগে থেকে। ডিভোর্সের কথা উঠতে ঝামেলা আরও বাড়ে- সেই থেকেই খুন বলে অনুমান পুলিশের।