পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম পারভিন ওরফে মুসকান মহম্মদ তাহা আনসারি। বয়স আনুমানিক ২৫-২৮। গত ৩০ অগস্ট ঝোপের মধ্যে তাঁর কাটামুণ্ডু উদ্ধার হয়েছিল।

স্ত্রীকে খুনের পর দেহ ১৭ টুকরো করল যুবক
শেষ আপডেট: 5 September 2025 18:31
দ্য ওয়াল ব্যুরো: নৃশংস ঘটনা মহারাষ্ট্রে। স্ত্রীকে খুনের পর দেহের ১৭ টুকরো করে কেটে দিলেন যুবক। আলাদা আলাদা জায়গা থেকে উদ্ধার দেহাংশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 'নিখোঁজ' তরুণীর খোঁজ করতে গিয়েই প্রকাশ্যে এল এই হত্যাকাণ্ড।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম পারভিন ওরফে মুসকান মহম্মদ তাহা আনসারি। বয়স আনুমানিক ২৫-২৮। গত ৩০ অগস্ট ঝোপের মধ্যে তাঁর কাটামুণ্ডু উদ্ধার হয়েছিল।
তদন্তে নেমে নিহতের স্বামী তাহাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর বয়ানে অসঙ্গতি পেলে গ্রেফতার করা হয়। জেরায় তাহা স্বীকার করেন, 'খুনের পর স্ত্রীর দেহাংশ বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন।' অভিযুক্তর দাবি মতো ১৭ টুকরোর তল্লাশি করছে পুলিশ।
মুসকানের মা হানিফা খান থানায় মেয়ের মিসিং ডায়রি করেন। তাঁর খোঁজে তদন্ত করতেই এই ঘটনা প্রকাশ্যে আসে। হানিফা জানিয়েছিলেন, দু'দিন ধরে মুস্কানের ফোন বন্ধ ছিল। জামাইয়ের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পুলিশ উদ্ধার হওয়া মুণ্ডুর ছবি দেখালে মৃতদেহ চিহ্নিত করেন মৃতার মা।
তাহাকে গ্রেফতার করে পুলিশ খুনের কারণ জানার চেষ্টা করছে। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে বিভিন্ন প্রযুক্তিগত সাহায্য নেওয়া হচ্ছে। ঘটনাটি গভীরভাবে তদন্তের জন্য দুটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) গঠন করা হয়েছে, যাদের নেতৃত্বে রয়েছেন ডেপুটি কমিশনার অব পুলিশ (DCP) এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (ACP)।