Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাতিকে নিজের কাছে রাখার অধিকার দাবি করতে পারেন না ঠাকুমা: বম্বে হাইকোর্ট

সম্পত্তি নিয়ে বিবাদের পর শিশুটির বাবা তাঁর সন্তানকে ফেরত নিয়ে যেতে চান। কিন্তু নাতিকে ছাড়তে নারাজ ৭৪ বছরের বৃদ্ধা। এদিকে মা রাজি না হওয়ায় হাইকোর্টে (Bombay High Court) মামলা করেন শিশুটির বাবা।

নাতিকে নিজের কাছে রাখার অধিকার দাবি করতে পারেন না ঠাকুমা: বম্বে হাইকোর্ট

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 September 2025 18:04

দ্য ওয়াল ব্যুরো: আবেগের সম্পর্ক থাকলেও দাদু-ঠাকুমা কখনওই নাতি-নাতনির 'অভিভাবক' হতে পারবেন না কিংবা তাদের অধিকার দাবি করতে পারেন না। সম্প্রতি এক মামলায় এমনই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের (Bombay High Court)।

পাঁচ বছরের এক শিশুকে জন্ম থেকেই দেখভাল করছিলেন তাঁর ঠাকুমা (Grand Parents)। শিশুটির যমজ ভাই ছিল তার বাবা-মায়ের কাছে, যে সেরিব্রাল পালসিতে আক্রান্ত। কিন্তু সম্পত্তি নিয়ে বিবাদের পর শিশুটির বাবা তাঁর সন্তানকে ফেরত নিয়ে যেতে চান। কিন্তু নাতিকে ছাড়তে নারাজ ৭৪ বছরের বৃদ্ধা। এদিকে মা রাজি না হওয়ায় হাইকোর্টে (Bombay High Court) মামলা করেন শিশুটির বাবা।

আদালতে ঠাকুমা দাবি করেন, তিনি জন্ম থেকেই শিশুটিকে মানুষ করেছেন। তাদের মধ্যে গভীর আবেগের বন্ধন রয়েছে। তবে বিচারপতি রবীন্দ্র ঘুগে ও গৌতম অঁখাদের বেঞ্চ স্পষ্ট করে জানায়, আবেগের কারণে জন্মদাতা বাবা-মায়ের অধিকার খর্ব করা যায় না।

আদালত বলেছে, বাবা-মায়ের কাছ থেকে হেফাজত কেবল তখনই কেড়ে নেওয়া যায়, যখন প্রমাণ হয় শিশুর কল্যাণ এতে ক্ষতিগ্রস্ত হবে। এই ঘটনায় তেমন কিছু দেখা যায়নি। শিশুর বাবা শহরের নাগরিক সংস্থায় চাকরি করেন এবং পরিবার শিশুর যত্ন নেওয়ার মতো সক্ষম।

বম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ঠাকুমাকে দুই সপ্তাহের মধ্যে নাতিকে বাবার হাতে তুলে দিতে হবে। তবে আদালত এও জানিয়েছে, শিশুর বাবা-মা ঠাকুমাকে দেখা করার সুযোগ দেবেন। আদালতের ভাষায়, শিশুর কল্যাণই হেফাজতের মামলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।


```