Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনজীবীকে প্রকাশ্যে খুনের পর পালাতে গিয়ে বিগড়োল বাইক, শেষমেশ বন্দুক উঁচিয়েই চম্পট দুষ্কৃতীদের

লোকজন ছুটে এসেছে ঘটনাস্থলে, অন্যদিকে বাইক স্টার্ট দিতে না পেরে ঘাম ছুটছে খুনিদের। শনিবার উত্তরপ্রদেশের মির্জাপুরের এই হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ এখন রীতিমতো ভাইরাল।

আইনজীবীকে প্রকাশ্যে খুনের পর পালাতে গিয়ে বিগড়োল বাইক, শেষমেশ বন্দুক উঁচিয়েই চম্পট দুষ্কৃতীদের

ভাইরাল সিসিটিভি ফুটেজের ছবি, (পাশে) আইনজীবী রাজীব সিং

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 April 2026 12:58

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন আইনজীবী। কিন্তু সেই মুহূর্তে যে দু'জন পিছু নিয়েছে তাঁর, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি (lawyer killed on morning walk UP)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল তাঁকে (advocate murder Mirzapur)। 'কাজ সেরে' বাইকে চেপে তড়িঘড়ি চম্পট দিতে চেয়েছিল খুনিরা, কিন্তু সেখানেই ঘটল বিপত্তি।

পালানোর মুহূর্তে যে মোটরবাইকে চড়ে দুষ্কৃতীরা এসেছিল, সেটি আর কিছুতেই স্টার্ট নিচ্ছিল না! লোকজন ছুটে এসেছে ঘটনাস্থলে, অন্যদিকে বাইক স্টার্ট দিতে না পেরে ঘাম ছুটছে খুনিদের (attackers bike malfunctions during escape)। শনিবার উত্তরপ্রদেশের মির্জাপুরের এই হাড়হিম করা ঘটনার সিসিটিভি ফুটেজ এখন রীতিমতো ভাইরাল (UP lawyer shot dead Mirzapur CCTV)।

মৃত আইনজীবীর নাম রাজীব সিং (৪৫)। মির্জাপুরের একজন সিনিয়র অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি তিনি ওই এলাকার প্রাক্তন গ্রাম প্রধানও ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার সকালে যখন তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তখনই একটি বাইকে চড়ে দুই দুষ্কৃতী তাঁর পথ আটকায়। বাইকের পিছনে বসে থাকা যুবকটি নেমে এসে খুব কাছ থেকে আইনজীবীকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

খুন করার পর খুনিরা যখন বাইকে চড়ে পালানোর চেষ্টা করছে, তখনই শুরু হয় নাটকীর সেই মুহূর্ত। বাইকটি স্টার্ট না নেওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে ওই দুই দুষ্কৃতী। চালক বারবার কিক মারলেও ইঞ্জিন চালু হচ্ছিল না। এই দৃশ্য দেখে স্থানীয় কয়েকজন এগিয়ে আসার চেষ্টা করলে, অন্য জন তাঁদের দিকে পিস্তল উঁচিয়ে গুলি চালানোর হুমকি দেয়। ভয়ে পিছু হঠতে বাধ্য হন সাধারণ মানুষ। কয়েক মিনিটের প্রাণপণ চেষ্টার পর অবশেষে বাইকটি স্টার্ট নেয় এবং দুষ্কৃতীরা দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয়।

রাজীব সিংয়ের পরিবারের অভিযোগ, তিনি আগেই পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন যে তাঁর ওপর হামলা হতে পারে। এর আগেও দু’বার তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা কেন দেওয়া হয়নি, তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

পুলিশ ইতিমধ্যেই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। আইনজীবীকে খুনের উদ্দেশ্য রাজনৈতিক না কি ব্যক্তিগত শত্রুতা, তা খতিয়ে দেখছে মির্জাপুর থানার পুলিশ। তবে দিনের আলোয় যেভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং খুনিরা বাইক বিগড়ে যাওয়ার পরেও শেষমেশ পালিয়ে যেতে সক্ষম হল, তা যোগীরাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছে।


```