Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সম্পত্তির হিসেব দেননি ৬৮ হাজার সরকারি কর্মী, শাস্তি হিসেবে বেতন আটকে দিল উত্তরপ্রদেশ

যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানব সম্পদা পোর্টালে সম্পত্তির তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক, এতে কোনও ছাড় নেই। 

সম্পত্তির হিসেব দেননি ৬৮ হাজার সরকারি কর্মী, শাস্তি হিসেবে বেতন আটকে দিল উত্তরপ্রদেশ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 February 2026 18:44

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে সামনে রেখে বড়সড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার )Uttar Pradesh government)। মানব সম্পদা (Manav Sampada) পোর্টালে স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ ৩১ জানুয়ারির মধ্যে আপলোড না করতে হতো সরকারি কর্মচারীদের (Government employees Asset declaration Manav Sampada)। তা না করায় ৬৮ হাজারেরও বেশি রাজ্য সরকারি কর্মীর জানুয়ারির বেতন আটকে দেওয়া হয়েছে (UP government salaries withheld)।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, সম্পত্তি ঘোষণার এই নিয়ম বাধ্যতামূলক, তা না মানা পর্যন্ত এই বেতন বন্ধই থাকবে। এমনকী নিয়ম না মানলে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

মুখ্যসচিব এস পি গোয়েলের তরফে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিপুল সংখ্যক কর্মী নির্ধারিত সময়সীমা মানেননি। ফলে ফেব্রুয়ারিতেও সংশ্লিষ্ট কর্মীরা বেতন পাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এই গাফিলতি সব স্তরের কর্মীদের মধ্যেই দেখা গেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পত্তির বিবরণ জমা দেননি-

  • ৩৪,৯২৬ জন গ্রুপ সি কর্মী
  • ২২,৬২৪ জন গ্রুপ ডি কর্মী
  • ৭,২০৪ জন গ্রুপ বি আধিকারিক
  • ২,৬২৮ জন গ্রুপ এ আধিকারিক

পাবলিক ওয়ার্কস, রেভিনিউ, শিক্ষা, স্বাস্থ্য এবং সমাজকল্যাণের মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিতেও নিয়ম না মানার ঘটনা সামনে এসেছে, যা সমস্যার ব্যাপকতাকেই তুলে ধরছে।

যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, মানব সম্পদা পোর্টালে সম্পত্তির তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক, এতে কোনও ছাড় নেই। নিয়ম পূরণ না হওয়া পর্যন্ত বেতনও ছাড় হবে না। প্রশাসনিক শৃঙ্খলা ও কঠোর প্রয়োগের বার্তা আরও জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।


```