Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উত্তরপ্রদেশে দেড় কোটি মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ, পুরুষদের অনুপাতে ঢের বেশি

সরকারি তথ্য অনুযায়ী, রাজ্য জুড়ে ১ কোটি ৫৫ লক্ষ মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে পুরুষ ভোটারের নাম বাদ পড়েছে ১ কোটি ৩৪ লক্ষ।

উত্তরপ্রদেশে দেড় কোটি মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ, পুরুষদের অনুপাতে ঢের বেশি

রাজ্য জুড়ে ১ কোটি ৫৫ লক্ষ মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 January 2026 20:55

দ্য ওয়াল ব্যুরো: এসআইআর প্রক্রিয়ার (SIR West Bengal) দ্বিতীয় ধাপের পরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh Draft List) খসড়া ভোটার তালিকায় বড়সড় রদবদল সামনে এল। ৬ জানুয়ারি প্রকাশিত ওই খসড়া তালিকায় পুরুষ ভোটারের (Voter List) তুলনায় অনেক বেশি সংখ্যায় মহিলা ভোটারের (Women Voter) নাম বাদ পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকেরা।

সরকারি তথ্য অনুযায়ী, রাজ্য জুড়ে ১ কোটি ৫৫ লক্ষ মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সেখানে পুরুষ ভোটারের নাম বাদ পড়েছে ১ কোটি ৩৪ লক্ষ। সব মিলিয়ে মোট ২ কোটি ৮৯ লক্ষ ভোটারের নাম ছাঁটাই হয়েছে, যার মধ্যে মহিলার সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ২০ লক্ষ বেশি।

এই ব্যাপক ছাঁটাইয়ের প্রভাব পড়েছে লিঙ্গ অনুপাতেও। উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) নবদীপ রণওয়া জানিয়েছেন, ২০২৫ সালের ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যা ছিল ৮৭৭। নতুন খসড়া তালিকায় তা নেমে দাঁড়িয়েছে ৮২৪-এ। যদিও খসড়া তালিকায় এখনও মোট ১২ কোটি ৫৫ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে মহিলা ভোটার ৫ কোটি ৬৭ লক্ষ এবং পুরুষ ভোটার ৬ কোটি ৮৯ লক্ষ।

মহিলা ভোটারের নাম এত বড় সংখ্যায় বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রণওয়ার দাবি, এর মূল কারণ ‘ডুপ্লিকেশন’। তাঁর বক্তব্য, বহু মহিলা ভোটারের নাম আগে বাবার বাড়ির ঠিকানায় নথিভুক্ত ছিল। বিয়ের পর তাঁরা স্বামীর ঠিকানায় ভোটার হিসেবে নাম তুলেছিলেন। ফলে একাধিক জায়গায় নাম থাকায় সংশোধনী প্রক্রিয়ায় তা বাতিল করা হয়েছে।

সিইও জানিয়েছেন, ২০২৫ সালের ভোটার তালিকায় ২৫ বছরের বেশি বয়সি ৭১ লক্ষেরও বেশি মহিলা ভোটার বাবার ঠিকানায় নথিভুক্ত ছিলেন। তাঁদের মধ্যে ৪২ লক্ষ ১৫ হাজারের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে। বাকি ২৯ লক্ষ ৪০ হাজার মহিলা ভোটারের নাম যাচাইয়ের পরে বহাল রাখা হয়েছে।

রাজ্যের বিভিন্ন এলাকার মধ্যে লিঙ্গ অনুপাতে সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে শাহিবাবাদে। সেখানে প্রতি হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যা ৭৭৯ থেকে কমে দাঁড়িয়েছে ৬৪৬-এ— অর্থাৎ ১৩৩ পয়েন্টের পতন।

শহর ও গ্রামাঞ্চলেও ভোটার সংখ্যায় বড় রকমের হ্রাস ধরা পড়েছে। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের তালিকায় উত্তরপ্রদেশের শহরাঞ্চলে ভোটার ছিলেন ৪ কোটি ১৬ লক্ষ। এসআইআর-এর প্রথম ধাপের পর তা কমে হয়েছে ২ কোটি ৯৯ লক্ষ। অর্থাৎ শহরাঞ্চলে প্রায় ১ কোটি ১৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোটের প্রায় ২৮ শতাংশ।

গ্রামাঞ্চলেও পরিস্থিতি ভিন্ন নয়। সেখানে ভোটারের সংখ্যা ১১ কোটি ২৮ লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৫৬ লক্ষে। অর্থাৎ প্রায় ১ কোটি ২৭ লক্ষ নাম ছাঁটাই হয়েছে, যা শতাংশের হিসেবে ১৫.২৩। শহরাঞ্চলের মধ্যে লখনউ (৩০ শতাংশ), গাজিয়াবাদ (২৮.৮ শতাংশ), বলরামপুর (২৬ শতাংশ), কানপুর নগর (২৫.৫ শতাংশ) এবং মীরাট (২৪.৭ শতাংশ) ভোটার নাম বাদ পড়ার হার সবচেয়ে বেশি বলে জানিয়েছেন নির্বাচনী আধিকারিকেরা।


```