Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'৮ বছর ধরে ধর্ষণের প্রমাণ দিতে হচ্ছে আমাকে!' নির্ভয়ার প্রসঙ্গ টেনে কী বললেন উন্নাওয়ের নির্যাতিতা

সুপ্রিম কোর্ট বিজেপির বহিষ্কৃত বিধায়ককে কোনও তাৎক্ষণিক স্বস্তি দেয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্তের (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করেছে, "এই মামলার মতো ঘটনায় বিলম্ব কোনওভাবেই কাম্য নয়।

'৮ বছর ধরে ধর্ষণের প্রমাণ দিতে হচ্ছে আমাকে!' নির্ভয়ার প্রসঙ্গ টেনে কী বললেন উন্নাওয়ের নির্যাতিতা

উন্নাও গণধর্ষণ মামলা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 10 February 2026 13:54

দ্য ওয়াল ব্যুরো: উন্নাও গণধর্ষণ মামলায় (Unnao rape case) দিল্লি হাইকোর্টে বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের জামিন মঞ্জুর হওয়ার পরই দেশজুড়ে তীব্র সাড়া ফেলেছে। প্রতিবাদ, বিক্ষোভ চলেছে রাস্তায় রাস্তায়। তবে সোমবার সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ের পরে স্বস্তির নিঃশ্বাস ফেলল নির্যাতিতার পরিবার। শীর্ষ আদালত অভিযুক্তর জামিন খারিজ করে জানিয়েছে, নির্যাতিতার বাবার মৃত্যু মামলার শুনানি তিন মাসের মধ্যে শেষ করতে হবে। দীর্ঘ আট বছরের লড়াইয়ে এই রায় তাঁর কাছে ন্যায়বিচারের পথে বড় জয়, এমনটাই জানালেন নির্যাতিতা (Unnao survivor statement)।

তিনি বলেন, “আমি সুপ্রিম কোর্টে (Supreme Court) ছিলাম। বিচারপতির রায় শোনার পর খুব খুশি হয়েছি। বাবা আর ফিরবে না, কিন্তু তাঁর ন্যায় যেন দ্রুত হয়- এটাই চাই। কুলদীপ সেঙ্গার (Kuldeep Sengar) আমার সঙ্গে অন্যায় করেছে। আজও আমাকে প্রমাণ করতে হয় যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমি বেঁচে আছি, তাই কি মানুষ বিশ্বাস করে না?”

নির্যাতিতা অভিযোগ করেন, 'তাঁর বাবা পুলিশ হেফাজতে থাকা অবস্থায় কুলদীপের (Kuldeep Sengar) ভাই অতুল সিং সেঙ্গার ও জয়দীপ সিং সেঙ্গার তাঁকে হত্যা করে। তারা এখন চিকিৎসার নাম করে জামিনে বাইরে ঘুরছে'। "যারা এই ঘটনায় যুক্ত, পুলিশ অফিসার-সহ অনেকেই বাইরে ঘুরে বেড়াচ্ছে," বিস্ফোরক অভিযোগ তাঁর।

তিনি আরও বলেন, যদি তিনি নির্ভয়ার (Nirbhaya Case) মতো মারা যেতেন, তবে হয়তো সবাই বিশ্বাস করত যে তাঁর সঙ্গে অত্যাচার হয়েছে। “আট বছর ধরে লড়াই করছি। আজও প্রমাণ দিতে হয় যে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমি সুপ্রিম কোর্টকে বলেছি, বাবার ন্যায়ের জন্য কুলদীপ সেঙ্গারকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। তবেই বাবার আত্মা শান্তি পাবে।”

সুপ্রিম কোর্ট বিজেপির বহিষ্কৃত বিধায়ককে কোনও তাৎক্ষণিক স্বস্তি দেয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্তের (CJI Surya Kant) নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট করেছে, "এই মামলার মতো ঘটনায় বিলম্ব কোনওভাবেই কাম্য নয়। আগামী তিন মাসের মধ্যে শুনানি শেষ করতে হবে।"

কুলদীপ সেঙ্গার (Kuldeep Sengar) তাঁর শাস্তি স্থগিত রাখার আবেদন করলেও আদালত জানায়, তিনি ইতিমধ্যেই গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। সিবিআই-এর হয়ে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, সেঙ্গারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, তাই জামিনের মতো সুবিধা দেওয়ার প্রশ্নই ওঠে না।

আদালত পরিষ্কার জানিয়ে দেয়, এ ধরনের মামলায় অপরাধীর অতীত রেকর্ড, অভিযোগের গুরুত্ব এবং ভুক্তভোগীর অধিকার- সবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।


```