Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

নিট বাতিলের বিরোধিতা কেন্দ্রের, সুপ্রিম কোর্টে দাবি, সর্বত্র প্রশ্নফাঁসের প্রমাণ নেই

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই হলফনামাটি এদিন দেওয়া হয়

নিট বাতিলের বিরোধিতা কেন্দ্রের, সুপ্রিম কোর্টে দাবি, সর্বত্র প্রশ্নফাঁসের প্রমাণ নেই

নিট পরীক্ষার্থীদের বিক্ষোভ। ফাইল ছবি।

শেষ আপডেট: 5 July 2024 18:24

দ্য ওয়াল ব্যুরো: নিট-ইউজি ২০২৪ পরীক্ষা বাতিলের বিরোধিতা করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সুপ্রিম কোর্টে এক হলফনামা পেশ করে কেন্দ্র জানায়, গোটা পরীক্ষাকে বাতিল করলে লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রভাবিত হবে।

হলফনামায় কেন্দ্র জানিয়েছে, সর্বত্র প্রশ্নফাঁস বা পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ হয়েছে, এমন কোনও প্রমাণ এখনও মেলেনি। কেউ এরকম প্রমাণও দেখাতে পারেনি। ফলে পরীক্ষাটি যদি বাতিল করা হয়, তাহলে তা লক্ষ লক্ষ সৎ পরীক্ষার্থীর ভবিষ্যৎকে বিপন্ন করতে পারে। উল্লেখ্য, আগামিকাল, ৬ জুলাই, শনিবারের মধ্যে নিট-ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে কাউন্সেলিংয়ে কোনও বাধা আসেনি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে এই হলফনামাটি এদিন দেওয়া হয়, তার কারণ আগামী ৮ জুলাই নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ সংক্রান্ত গুচ্ছ মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

শিক্ষামন্ত্রক হলফনামায় যেটুকু প্রামাণ্য তথ্য সামনে এসেছে তাতে বাস্তবিক উদ্বেগের কারণ আছে বলে মেনে নিয়েছে। সে ব্যাপারে পদক্ষেপের কথাও জানিয়েছে কেন্দ্র। তবে গোটা পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা নেওয়ার যে আবেদন এসেছে তা যেন বাতিল করা হয়, বলেছে মন্ত্রক।

সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা স্বচ্ছভাবে নিতে সরকার দায়বদ্ধ বলে জানিয়ে মন্ত্রক সর্বোচ্চ আদালতকে এই বলে আশ্বস্ত করেছে যে, দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। প্রশ্নফাঁস বা পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ হয়ে থাকলে তাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নেবে সরকার। একইসঙ্গে অনিয়মের অভিযোগ ওঠায় সিবিআই তদন্ত, পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ-কে ঢেলে সাজার ব্যাপারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের কথাও শীর্ষ আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।


```