Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অভিন্ন দেওয়ানি বিধি: উত্তরাখণ্ডে এক সুর বিজেপি-কংগ্রেস, বিরোধিতায় মুসলিম সমাজ

উত্তরাখণ্ড কংগ্রেস বিজেপি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেনি। তবে বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের বক্তব্য, বিলের খসড়া বিধায়কদের আগাম দেওয়া হয়নি। তাড়াহুড়ো করে সেটি পেশ করা হয়েছে। তবে বিলে কংগ্রেসের আপত্তি নেই, সে কথাও জানিয়েছেন রাওয়াত। 

অভিন্ন দেওয়ানি বিধি: উত্তরাখণ্ডে এক সুর বিজেপি-কংগ্রেস, বিরোধিতায় মুসলিম সমাজ

শেষ আপডেট: 6 February 2024 15:12

দ্য ওয়াল ব্যুরো: অভিন্ন দেওয়ানি বিধি চালু হতে যাচ্ছে উত্তরাখণ্ডে। পাহাড়ি রাজ্যটি এই ব্যাপারে নজির তৈরির পথে মঙ্গলবার আরও এক ধাপ এগোল। বিজেপি শাসিত ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত নয়া বিধি চালু হয়ে যাবে রাজ্যে।

উত্তরাখণ্ড কংগ্রেস বিজেপি সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেনি। তবে বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা হরিশ রাওয়াতের বক্তব্য, বিলের খসড়া বিধায়কদের আগাম দেওয়া হয়নি। তাড়াহুড়ো করে সেটি পেশ করা হয়েছে। তবে বিলে কংগ্রেসের আপত্তি নেই, সে কথাও জানিয়েছেন রাওয়াত। 

এদিকে, বিজেপি সরকারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন পাশের রাজ্য উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের তরফে সাংসদ এসটি হাসান মঙ্গলবার বলেন, অভিন্ন দেওয়ানি বিধি পুরোপুরি ইসলাম বিরোধী। সমালোচনা করে বিবৃতি দিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পারসোন্যাল ল’ বোর্ডও। 

হাসান বলেন, মুসলিমদের পক্ষে অভিন্ন দেওয়ানি বিধি মানা সম্ভব নয়। তারা কোরানের উল্লেখিত হিদায়েত বা নির্দেশ মেনে চলতে বাধ্য। 

মুসলিম পারসোন্যাল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য মৌলানা খালিদ রাশিদ ফারাঙ্গি মাহালির বক্তব্য, ভারতে কোনও অভিন্ন বিধি থাকতে পারে না। প্রত্যেক সম্প্রদায়ের নিজস্ব বিধান আছে যা সেই গোষ্ঠী মেনে চলে। 

রাজনৈতিক মহল মনে করছে, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে রাজনীতি আরও চড়বে। মুসলিম ও খ্রিস্টানরা জোরালো আপত্তি জানাবে। জনজাতিদের মধ্যেও অভিন্ন বিধি নিয়ে আপত্তি আছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে উত্তরাখণ্ডের বিলে জনজাতি এবং পাহাড়ের মূল নিবাসীদের অভিন্ন বিধির আওতায় আনা হয়নি। অর্থাৎ তারা নিজেদের সম্প্রদায়ের প্রচলিত নিয়মেই বিয়ের বয়স, বিচ্ছেদ, দত্তক গ্রহণ এবং উত্তরাধিকার নির্ধারণ করতে পারবে। 

অভিন্ন দেওয়ানি বিধির মূল লক্ষ্য হল বিয়ের বয়স, বিবাহ বিচ্ছেদ ইত্যাদির ক্ষেত্রে ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এক নিয়ম চালু করা। আপত্তি, বিরোধিতার কারণ, এই সব ক্ষেত্রে এক এক ধর্মে এক এক নিয়ম চালু আছে। ইসলামিক রীতি অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৪ ধরা হয়। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ই তালাক প্রথা অনুসরণ করে থাকে। আদিবাসীদের একাধিক গোষ্ঠীকেও বিয়ের ন্যূনতম বয়স ১৮-র কম।  

উত্তরাখণ্ডে বিজেপি ২০২২-এর বিধানসভা ভোটে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। যদিও গোটা দেশেই বিজেপি অভিন্ন বিধি চালু করা হবে বলে দলের জন্মলগ্নেই ঘোষণা করেছে বিজেপি। অনেকেই মনে করছে, গোটা দেশে চালু করার আগে কয়েকটি রাজ্যে তা বলবৎ করে দল প্রতিক্রিয়া যাচাই করে নিতে চাইছে। উত্তরাখণ্ডকে এই ব্যাপারে দলের পরীক্ষাগার করা হল। ২০২৪-এ মোদী সরকার বিপুল সংখ্যাধিক্য নিয়ে ক্ষমতায় টিকে গেলে তা গোটা দেশে বলবৎ করা হতে পারে।


```