Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সামান্য ঝোড়ো হাওয়াতেই কাহিল ৪৯ কোটির ব্রিজ! ৮ বছর ধরে তৈরি হচ্ছিল

সেতুর দুটি পিলারের মধ্যে ১০০ ফুট অংশ ধসে গেছে। স্থানীয়দের আশঙ্কা, সেতুর বাকি অংশও যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে।

সামান্য ঝোড়ো হাওয়াতেই কাহিল ৪৯ কোটির ব্রিজ! ৮ বছর ধরে তৈরি হচ্ছিল

তেলেঙ্গনায় ভেঙে পড়া সেতুর অংশ - ফাইল চিত্র

শেষ আপডেট: 23 April 2024 19:30

দ্য ওয়াল ব্যুরো: কোনও ভূমিকম্প নয়, বিস্ফোরণ বা কোনও দুর্ঘটনাও নয়। তেলঙ্গানার সেতু ভেঙে পড়ল সামান্য ঝোড়ো হাওয়ায়! ৮ বছর ধরে তৈরি হচ্ছিল এই সেতু। এখনও পর্যন্ত তার কাজ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়নি। তবে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করত। সেই সেতুটিই ভেঙে পড়েছে খারাপ আবহাওয়ার কারণে।

তেলঙ্গানার পাড্ডাপাল্লিতে এই ঘটনা ঘটেছে। সেতুর দুটি পিলারের মধ্যে ১০০ ফুট অংশ ধসে গেছে। স্থানীয়দের আশঙ্কা, সেতুর বাকি অংশও যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। পাড্ডাপাল্লি এবং ভূপালপাল্লি জেলাকে যুক্ত করার জন্য এই সেতু তৈরি হচ্ছিল। ২০১৬ সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেই সময়ে সেতু তৈরির জন্য বরাদ্দ ছিল ৪৯ কোটি টাকা। দীর্ঘ ৮ বছর কেটে গেলেও সম্পূর্ণভাবে তৈরি হয়নি এই সেতু। 

ব্রিজের একটা বড় অংশ ভেঙে পড়লেও কোনও হতাহতের খবর নেই। যদিও জানা গেছে, এই ঘটনায় অনেকের মৃত্যু হতে পারত। কারণ ওই সেতুর উপর দিয়েই বরযাত্রীর একটি বাস যাচ্ছিল যাতে ৬৫ জন যাত্রী ছিলেন। ব্রিজ ভেঙে পড়ার কয়েক সেকেন্ড আগেই সেটি সেতু পার করে ফেলে। তাই বড় বিপত্তি হয়নি। 

সব ঠিক থাকলে ২০২৩ সালেই সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু নির্মাণকারী সংস্থা কাজ করা বন্ধ করা দেয়। অভিযোগ, তাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল সরকার। আর বিগত কয়েকদিন ধরে ওই এলাকায় খারাপ আবহাওয়া ছিলই। তার জেরে আরও দুর্বল হয়ে গেছিল সেতুটি। এটাই তার ভেঙে পড়ার কারণ বলে অনুমান করা হচ্ছে।


```