Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সমকামী সম্পর্কের ইতি মেনে নিতে পারেনি যুবক, কিশোরকে ঠান্ডা পানীয় খাইয়ে খুন মুম্বইয়ে

 অভিযুক্ত ঠান্ডা পানীয় খাওয়ানোর পরই বমি করতে শুরু করে ওই কিশোর। এরপরই তার মৃত্যু হয়। 

সমকামী সম্পর্কের ইতি মেনে নিতে পারেনি যুবক, কিশোরকে ঠান্ডা পানীয় খাইয়ে খুন মুম্বইয়ে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 July 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: সমকামী সম্পর্ক ভেঙে যাওয়ায় ভয়াবহ খুন মুম্বইতে। মাত্র ১৬ বছর বয়সি এক কিশোরকে ঠান্ডা পানীয়র সঙ্গে বিষ মিশিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার ১৯ বছরের প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে মৃত্যু হয়েছে, তা স্পষ্ট করতে ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, ২৯ জুন সন্ধেয় হাঁটার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বছর ১৬-র ওই কিশোর। রাতে আর বাড়ি ফেরেনি। ছেলেকে সারা রাত খোঁজেন বাবা-মা। পরদিন এক বন্ধু খবর দেয়, ওই দিনই অভিযুক্তের বাড়িতে গিয়েছিল সে।

পরিবারের লোকজন সেই খবর পেয়ে যান অভিযুক্তের বাড়িতে। গিয়ে দেখেন, ঘরের বিছানায় অচেতন অবস্থায় পড়ে রয়েছে ছেলেটি। পাশে চুপচাপ বসে আরেক যুবক। অনেক ডাকাডাকি করেও যখন সাড়া পাওয়া যায়নি, তখন ডাকা হয় এক চিকিৎসককে। তিনিই জানান, ছেলেটির মৃত্যু হয়েছে।

তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ঠান্ডা পানীয় খাওয়ানোর পরই বমি করতে শুরু করে ওই কিশোর। এরপরই তার মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ঠান্ডা পানীয়র মধ্যেই মেশানো ছিল বিষ।

মৃত কিশোরের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। তাঁর দাবি, চার মাস আগে ছেলেকে নিয়ে নাগপুর গিয়েছিল ওই অভিযুক্ত। সে সময় পরিবারকে কিছু জানানো হয়নি। পরে ছেলেকে ফিরিয়ে আনা হলে, তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্তের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে পারবে না সে। পরিবারের কথামতো, সম্পর্ক থেকে সরে আসে কিশোরটি। আর তাতেই ক্ষুব্ধ হয় সে। প্রতিশোধ নেওয়ার জন্য এই খুনের ছক কষে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ কতটা ঠিক, তা জানতে ফরেন্সিক রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই রিপোর্ট পেলেই তদন্তে পরবর্তী পদক্ষেপ করা হবে।


```