Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

Umar Khalid: জামিন পেলেন উমর খালিদ! একাধিক শর্তে বেঁধে দিল আদালত

উমর খালিদকে তাঁর বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিল দিল্লির কার্কারডুমা আদালত। ব্যক্তিগত বন্ড ও নজরদারি-সহ একাধিক কঠোর শর্ত বেঁধে দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

 Umar Khalid: জামিন পেলেন উমর খালিদ! একাধিক শর্তে বেঁধে দিল আদালত

উমর খালিদ

গার্গী দাস

শেষ আপডেট: 11 December 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে অশান্তির ঘটনায় (Delhi Riots Case) বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা ও সমাজকর্মী উমর খালিদকে বৃহস্পতিবার ১৪ দিনের অন্তর্বর্তী জামিন (Interim Bail) দিল কর্করডুমা আদালত (Karkardooma Court)। ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনি এই জামিনে মুক্ত থাকবেন। বোনের বিয়ে ২৭ ডিসেম্বর, সেই অনুষ্ঠানে যোগ দিতে ঘরে ফিরবেন।

উমরের আবেদন শুনে বৃহস্পতিবার আদেশ দেন দিল্লির অতিরিক্ত সেশনস বিচারক সমীর বাজপেয়ী (Additional Sessions Judge Sameer Bajpai)।

উমর খালিদ সম্প্রতি আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন জানান। বোনের বিয়ের মতো পারিবারিক অনুষ্ঠানে হাজির থাকার বিষয়টি উল্লেখ করেন সেখানে। আর সবকিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেন বিচারক। ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড (Personal Bond) এবং সমমূল্যের দু’টি জামিনদারের ভিত্তিতে খালিদকে জামিন দেওয়া হবে।

আদালতের শর্তাবলি (Court Conditions)

এই ১৪ দিনের সময়ে উমর খালিদকে কিছু শর্ত মানতে হবে

  • তিনি কোনও ভাবেই সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করতে পারবেন না
  • কেবলমাত্র পরিবারের সদস্য, আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই দেখা করতে পারবেন
  • আদালতে জানানো ঠিকানাগুলির বাইরে কোথাও যাওয়া যাবে না
  • তাঁকে বাড়ি অথবা বিবাহ-সম্পর্কিত অনুষ্ঠানস্থলেই থাকতে হবে।

দিল্লিতে অশান্তির ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র মামলায় খালিদকে রাষ্ট্রদ্রোহ ও ইউএপিএ (UAPA) ধারায় অভিযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে তদন্তকারী সংস্থা। ২০২০ সালে গ্রেফতার হওয়ার পর থেকে জেলে আছেন। তাই এই স্বল্প মেয়াদের জামিন একটু হলেও পরিবার ও কাছের মানুষজনকে স্বস্তি দিচ্ছে, তা বলা বাহুল্য।

আগে কেন ফিরিয়ে দেওয়া হয়েছিল জামিনের আবেদন (Bail Previously Denied)?

আদালতের এই সিদ্ধান্তের আগে বহুবার জামিনের জন্য আবেদন করেছিলেন উমর। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) এবং নিম্ন আদালত, দুই স্তরেই তাঁর আগের আবেদনগুলি খারিজ করা হয়। তদন্ত এবং অভিযোগের গুরুত্ব উল্লেখ করে আদালত আগের আবেদনে না করেছিল। তবে দু'বছর আগে তাঁর আর এক বোনের বিয়ের সময়ও তাঁকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। পারিবারিক অনুষ্ঠানের কারণে এ বারও আদালত 'না' করল না।

মামলার বর্তমান পরিস্থিতি (Case Status)

দিল্লিতে অশান্তির বৃহত্তর ষড়যন্ত্রের মামলাটি এখনও বিচারাধীন। একাধিক অভিযুক্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে এবং মামলা ধীরে ধীরে বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে। চার্জশিট অনুযায়ী, অভিযোগকারীরা দাবি করেছেন যে অশান্তির পিছনে ছিল সংগঠিত ষড়যন্ত্র, সেই প্রেক্ষিতেই ইউএপিএ ধারায় উমর খালিদের বিরুদ্ধে মামলা করা হয়।

পারিবারিক দায়বদ্ধতার কারণে পাওয়া এই অন্তর্বর্তী জামিন উমর খালিদের জন্য স্বল্পকালীন হলেও গুরুত্বপূর্ণ।


```