Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিকল ব্রিটিশ F-35 যুদ্ধবিমানকে ‘ভারতীয় নাগরিকত্ব’ দিল নেটপাড়া, টিপ্পনি কেরল পর্যটনেরও

কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অকেজো হয়ে পড়ে থাকা আমেরিকার ‘ভূমিপুত্র’, শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগামী, শত্রুর চোখে ধুলো দিতে সক্ষম, অত্যন্ত আধুনিক যুদ্ধবিমান ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ অকেজো হয়ে পড়ে রয়েছে।

বিকল ব্রিটিশ F-35 যুদ্ধবিমানকে ‘ভারতীয় নাগরিকত্ব’ দিল নেটপাড়া, টিপ্পনি কেরল পর্যটনেরও

ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫।

শেষ আপডেট: 4 July 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে অকেজো হয়ে পড়ে থাকা আমেরিকার ভূমিপুত্র, শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুতগামী, শত্রুর চোখে ধুলো দিতে সক্ষম, অত্যন্ত আধুনিক যুদ্ধবিমান ব্রিটিশ রয়্যাল নেভির এফ-৩৫ অকেজো হয়ে পড়ে রয়েছে। গত ২০ দিন ধরে বিকল হয়ে পড়ে থাকা এই বিমান সারানো অসম্ভব। তাই শেষমেশ একে টুকরো টুকরো করে পার্সেলে ভরে ব্রিটেনে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এত কাণ্ডের কারণে এই বিমান পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। গোটা বিশ্ব জোড়া চোখ এবং সোশ্যাল মিডিয়ায় ব্রিটেনের এই অত্যাধুনিক বিমানের ঠুঁটো হয়ে পড়ে থাকা নিয়ে হাসি-মশকরার অন্ত নেই।

যাতে অংশ নিয়েছে কেরল পর্যটন দফতরও। সোশ্যাল মিডিয়ায় কেরল ট্যুরিজম একটি পোস্টে নারকেল গাছে ঘেরা প্রকৃতির মধ্যে এফ-৩৫ বিমানের দাঁড়িয়ে থাকা ছবি দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ওই ছবিতে পর্যটন দফতর দেখাতে চেয়েছে, অন্য সাধারণ পর্যটকদের মতোই এফ-৩৫ রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। পোস্টে লেখা হয়েছে, কেরল, এমন এক সৌন্দর্যের স্বর্গ যা ছেড়ে যেতে মন চায় না। #F35 #Trivandrum #KeralaTourism”

সরকারি ঠাট্টা ছাড়াও সোশ্যাল মিডিয়ার দেওয়াল ব্রিটেন ও আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে টিপ্পনি করতে ছাড়ছে না। এর মধ্যে একটি পোস্টে এফ-৩৫-কে ভারতের নাগরিকত্বের পরিচয়পত্র দেওয়া হয়েছে। ডিজিটা মাধ্যমে তৈরি করা আধার কার্ডের নকল ছবি বানিয়ে তাতে এই বিমানের ছবি দেওয়া হয়েছে। তাতে যুদ্ধবিমানের পদবি দেওয়া হয়েছে নায়ার। অর্থাৎ পুরো নাম F-35B Nair। জন্মতারিখ ১৪ জুন। ওই দিনেই জরুরি অবতরণ করেছিল বিমানটি। 

একইভাবে এক সোশ্যাল মিডিয়া দুনিয়ার সদস্য এই বিমানের প্যান কার্ড বানিয়েছেন। সেখানে বিমানের পিতৃপরিচয় হিসেবে কোম্পানির নাম লকহিড মার্টিন লেখা হয়েছে। কল্পিত একটি প্যান নম্বর দিয়ে ওই ব্যক্তি লিখেছেন, এফ-৩৫ বি এখন প্যান কার্ড পেয়ে গিয়েছে। এখন আধারের সঙ্গে প্যান লিঙ্ক করে ফেলাটা জরুরি। 

সর্বশেষ পরিস্থিতি হল, অনেক সাধ্যসাধনার পরেও ব্রিটিশ বিমানের ইঞ্জিন মেরামতি করা যায়নি। আপাতত যা ঠিক হয়েছে, তা হল ব্রিটিশ রয়্যাল নেভি ঠিক করেছে একটি বিশাল পণ্যবাহী নৌবিমান এনে একে টুকরো টুকরো করে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া। এই কাজের জন্য ব্রিটেনের ৪০ জনের টেকনিক্যাল বিশেষজ্ঞ ও কারগো বিমান ৫ জুলাই তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে আসছে।


```