এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জবাব না পেলে সংস্থার বিরুদ্ধে এবং তাদের অধীনে থাকা সমস্ত বোয়িং ৭৮৭-এর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়ছে ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (CAA)।
.jpeg.webp)
শেষ আপডেট: 5 February 2026 12:25
দ্য ওয়াল ব্যুরো: বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের (Boeing 787 Dreamliner) 'ফুয়েল কন্ট্রোল সুইচ' নিয়ে ত্রুটির (Air India fuel switch incident) অভিযোগে এয়ার ইন্ডিয়ার কাছে ব্যাখ্যা চাইল ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (UK CAA)। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পদক্ষেপ (Aviation regulatory action against Air India) নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত ২ ফেব্রুয়ারি। AI132 ফ্লাইটে উড়ানের পর এক পাইলট ওই বিমানের ফুয়েল কন্ট্রোল সুইচে ত্রুটির কথা জানান। সেই দিনই বেঙ্গালুরুতে অবতরণের পর বিমানটি পরীক্ষার (Boeing 787 safety check) জন্য গ্রাউন্ডেড করে এয়ার ইন্ডিয়া।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তারিখের একটি চিঠিতে ব্রিটেনের সিভিল এভিয়েশন অথরিটি (CAA) এয়ার ইন্ডিয়াকে জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ জবাব না পেলে সংস্থার বিরুদ্ধে এবং তাদের অধীনে থাকা সমস্ত বোয়িং ৭৮৭-এর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হতে পারে।
সিভিল এভিয়েশন অথরিটি এক বিবৃতিতে জানায়, কোনও বিমান-সংক্রান্ত ঘটনার পর তথ্য চাওয়া নিয়মিত প্রক্রিয়ার অংশ এবং তা নিরাপত্তা নিশ্চিত করার বিধির সঙ্গেই সঙ্গতিপূর্ণ।
'ফুয়েল সুইচ'- বিভ্রাটই গত বছর গুজরাতে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনার দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছিল, যেখানে ২৫০-র বেশি মানুষের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই এই সুইচ নিয়ে নজরদারি আরও কড়া হয়েছে। এই সুইচের মাধ্যমেই ইঞ্জিনে জ্বালানির প্রবাহ নিয়ন্ত্রিত হয়।
অথরিটি এয়ার ইন্ডিয়াকে এও নির্দেশ দিয়েছে যে, বেঙ্গালুরুতে বিমানটিকে পরিষেবায় ফেরানোর আগে কী কী রক্ষণাবেক্ষণ পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিতে হবে। পাশাপাশি চাওয়া হয়েছে ঘটনার ‘রুট কজ অ্যানালিসিস’ এবং ভবিষ্যতে একই সমস্যা এড়াতে ‘প্রিভেন্টিভ অ্যাকশন প্ল্যান’, যা সংস্থার সমস্ত বোয়িং ৭৮৭-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
এয়ার ইন্ডিয়া রয়টার্সকে জানিয়েছে, সতর্কতামূলক পরীক্ষায় ফুয়েল সুইচে কোনও ত্রুটি পাওয়া যায়নি। ব্রিটেনের নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথ জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
ভারতের বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ-ও তাদের প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে, সুইচ ব্যবহারের ক্ষেত্রে ‘সম্ভবত সঠিক পদ্ধতি’ মানা হয়নি। এয়ার ইন্ডিয়াকে ফ্লাইট ক্রুদের নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার একটি অভ্যন্তরীণ নোটে এয়ার ইন্ডিয়া জানায়, তাদের সব বোয়িং ৭৮৭ বিমানের ফুয়েল সুইচ পরীক্ষা করা হয়েছে এবং কোথাও সমস্যা পাওয়া যায়নি।