Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শোভাযাত্রায় পেট্রল মুখে আগুনে ফুঁ দেওয়ার স্টান্টে ভয়াবহ দুর্ঘটনা, উজ্জয়িনীতে গুরুতর আহত ২

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি তাঁরা। পরে স্থানীয়রা দ্রুত দুই দগ্ধকে উদ্ধার করে কাছাকাছি চারক হাসপাতালে ভর্তি করান।

শোভাযাত্রায় পেট্রল মুখে আগুনে ফুঁ দেওয়ার স্টান্টে ভয়াবহ দুর্ঘটনা, উজ্জয়িনীতে গুরুতর আহত ২

শোভাযাত্রার স্টান্টের ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 September 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: উজ্জয়িনীতে 'ফুল দোল গ্যারস' নামক উৎসবের শোভাযাত্রায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। শোভাযাত্রা চলাকালীন আগুন ফুঁকে দেখানোর মতো বিপজ্জনক স্টান্ট চলছিল। সেই সময়ই অসাবধানতাবশত আগুনে পুড়ে গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। বুধবার রাতে শহরের রাস্তায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসন সূত্রে খবর, শোভাযাত্রার মঞ্চসজ্জার মাঝে এক শিল্পী ও তাঁর সহকারী খোলা গাড়ির উপর উঠে আগুন ফুঁকে দেখানোর চেষ্টা করছিলেন। এই স্টান্টে মুখে পেট্রল নিয়ে আগুনের সামনে ফুঁ দিতে হয়। অভিজ্ঞ ব্যক্তিরাই এই ধরনের স্টান্ট করে থাকেন। সেই সময় শিল্পী যুবরাজ মারমাট মুখে পেট্রল নিয়ে আগুনে ফুঁ দেন। মুহূর্তে পেট্রল জ্বলে উঠে ভয়াবহ আগুনের গোলা তৈরি হয়, কিন্তু অসাবধানতায় হঠাৎই শিখা ছড়িয়ে পড়ে। তাতেই যুবরাজের মুখ, বুক ও হাত জ্বলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজনও আগুনের ওই হলকা আর তাপে আহত হন।

দৃশ্যটি এত ভয়াবহ ছিল যে ভিডিওতে দেখা যায়, দু’জনেই আগুনে জ্বলতে জ্বলতে গাড়ি থেকে লাফিয়ে নামছেন এবং কাপড় খুলে ফেলছেন। তবুও গুরুতর আহত হন তাঁরা।

এই ঘটনায় শোভাযাত্রার বেশ কয়েকটি গাড়িও আগুনে পুড়ে যায় বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে কিছুই বুঝে উঠতে পারেননি তাঁরা। পরে স্থানীয়রা দ্রুত দুই দগ্ধকে উদ্ধার করে কাছাকাছি চারক হাসপাতালে ভর্তি করান।

চিকিৎসক জানিয়েছেন, যুবরাজ মারমাটের শরীরে ৩৬ শতাংশ পুড়ে গিয়েছে। পরে তাঁর পরিবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। যদিও দুজনেই আপাতত বিপদের আশঙ্কার বাইরে বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয় থানা জানিয়েছে, এই ধরনের বিপজ্জনক স্টান্ট নিয়ে আগেও অনেক সতর্কবার্তা দেওয়া হয়েছে, কিন্তু এখনও মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। এই নিয়ে আরও প্রচার চালানো হচ্ছে, যদি মানুষের আগুন নিয়ে কোনওরকম স্টান্ট করার আগে হুঁশ ফেরে।

এই ধরনের ঘটনায় বিপদ আগেও ঘটেছে দেশের নানা প্রান্তে। এটাই প্রথম ঘটনা নয়। এখানে ওই ব্যক্তির এরকম কোনও স্টান্টের যথেষ্ট অভিজ্ঞতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


```