Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বাইকে স্টান্ট, সিগন্যাল ভাঙায় ছাড় পেলেন না 'স্পাইডার ম্যান'ও! ১৫ হাজারের চালান ধরাল পুলিশ

ট্রাফিক পুলিশের নজরে পড়তেই তাঁকে সঙ্গে সঙ্গে থামানো হয়। সূত্রের খবর, তদন্ত চলাকালীন নিজের কাজের কোনও উপযুক্ত কারণ দেখাতে পারেননি ওই যুবক। 

বাইকে স্টান্ট, সিগন্যাল ভাঙায় ছাড় পেলেন না 'স্পাইডার ম্যান'ও! ১৫ হাজারের চালান ধরাল পুলিশ

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 August 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: 'স্পাইডার ম্যান'-এর মতো সেজে বাইক নিয়ে স্টান্ট (Spiderman' Goes On Stunt) দেখাতে গিয়েছিলেন ওড়িশার যুবক। পুলিশ ধরতেই মোটা টাকা জরিমানা দিতে হল তাঁকে। কেরামতির সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ তাঁর বিরুদ্ধে (Spiderman was issued rs 15,000 fine)।

বুধবার রাউরকেলার ব্যস্ত রাস্তায় স্পাইডারম্যানের পোশাক পরে সেই যুবককে দেখা যায় হেলমেট ছাড়া বাইক চালাতে। শুধু তাই নয়, তিনি অতিরিক্ত গতিতে বাইক চালাচ্ছিলেন এবং রাস্তায় স্টান্টও করছিলেন। এতে অন্য গাড়িচালক ও পথচারীদের অসুবিধা হচ্ছিল বলে অভিযোগ। এছাড়া তাঁর মোটরসাইকেলে লাগানো ছিল সাইলেন্সার, যা থেকে বিস্ফোরণের মতো শব্দ বের হচ্ছিল।

ট্রাফিক পুলিশের নজরে পড়তেই তাঁকে সঙ্গে সঙ্গে থামানো হয়। সূত্রের খবর, তদন্ত চলাকালীন নিজের কাজের কোনও উপযুক্ত কারণ দেখাতে পারেননি ওই যুবক। শেষ পর্যন্ত তাঁর মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয় এবং তাঁকে ১৫ হাজার টাকার চালান ধরায় পুলিশ।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতিতে বাইক চালানো এবং পরিবর্তিত সাইলেন্সার ব্যবহারের অভিযোগেই তাঁকে জরিমানা করা হয়েছে।


```