Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাগপুরে সোলার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, পাথর ছিটকে আহত বহু শ্রমিক

আহত শ্রমিকদের মধ্যে এক জন জানান, তাঁরা প্রথমে রিঅ্যাক্টর থেকে ধোঁয়া উঠতে দেখেন। প্রায় ২০-২৫ মিনিট ধরে ধোঁয়া বেরোচ্ছিল। তারপরই হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। 

নাগপুরে সোলার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, পাথর ছিটকে আহত বহু শ্রমিক

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 4 September 2025 11:02

দ্য ওয়াল ব্যুরো: নাগপুরে সোলার প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার রাত ১টা নাগাদ কেঁপে ওঠে কালমেশ্বর তহশিলের চন্দুর গ্রাম। মৃত এক, আহত একাধিক। আতঙ্কে গোটা এলাকা।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণ ঘটেছে বাজরগাঁওয়ে অবস্থিত সোলার এক্সপ্লোসিভস সংস্থার আরডিএক্স ইউনিটে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক হিসাবে জানা গিয়েছে, দু’জন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। আরও আট-ন’জনও গুরুতর আহত হয়েছেন। যদিও কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আহতের সংখ্যা আরও বাড়তে পারে। সঙ্গে বাড়তে পারে মৃতের সংখ্যাও।

সংস্থার তরফে জানা গিয়েছে, ঘটনার সময় বিভিন্ন শিফটে প্রায় ৯০০ থেকে ৬০০০ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আপাতত এলাকা ঘিরে ফেলা হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এপর্যন্ত জানা যায়নি। টেকনিক্যাল ত্রুটি, অসাবধানতা নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আহত শ্রমিকদের মধ্যে এক জন জানান, তাঁরা প্রথমে রিঅ্যাক্টর থেকে ধোঁয়া উঠতে দেখেন। প্রায় ২০-২৫ মিনিট ধরে ধোঁয়া বেরোচ্ছিল। তারপরই হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। তীব্রতা এত বেশি ছিল যে চারপাশে পাথর ছিটকে যায়, তাতেও প্রায় ৪০-৫০ জন আহত হন।

ঘটনার পরেই আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন প্রাক্তন রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনসিপি (এসপি) নেতা অনিল দেশমুখ। তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখযোগ্যভাবে, এর আগে এই একই সংস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ফের একই ধরনের দুর্ঘটনায় শিল্প নিরাপত্তা মানদণ্ড নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

নাগপুর গ্রামীণ পুলিশের এসপি হর্ষ পোদ্দার এনিয়ে বলেন, 'বাজরগাঁওয়ের সোলার ইন্ডাস্ট্রিজে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। উদ্ধারকাজ চলছে।' 


```