Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উদয়পুরের হাসপাতালে বদলে গেল নবজাতক! কন্যাসন্তানটি কার, ডিএনএ রিপোর্টের অপেক্ষায় দুই পরিবার

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুই পরিবারই নবজাতক কন্যাশিশুটিকে নিতে অস্বীকার করে। 

উদয়পুরের হাসপাতালে বদলে গেল নবজাতক! কন্যাসন্তানটি কার, ডিএনএ রিপোর্টের অপেক্ষায় দুই পরিবার

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 25 October 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের একই অপারেশন থিয়েটারে ৪৩ মিনিটের ব্যবধানে জন্ম হয় এক পুত্র ও এক কন্যা শিশু। সেখানেই বিপত্তি! কোন সন্তান কার (Udaipur baby swap case), সেই নিয়ে বিভ্রান্তি গড়াল ডিএনএ টেস্ট (DNA Test) পর্যন্ত।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরের (Rajasthan Udaipur) এমবি হাসপাতালে। নবজাতক পুত্র শিশুকে ঘিরে দুই পরিবারের মধ্যে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। প্রত্যেকেই দাবি করছেন, সেই ছেলেটিই তাদের সন্তান। ২১ অক্টোবরের ওই ঘটনার সত্যতা যাচাই করতে দুই নবজাতকের মা-বাবার ডিএনএ নমুনা (DNA sample) পাঠানো হয়েছে জয়পুরের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে।

কীভাবে শুরু হল এই জটিলতা?

২১ অক্টোবর উদয়পুরের অনিতা রাওয়াত এবং চিতোরগড়ের রামেশ্বরী সোনি - দু’জনেই এমবি হাসপাতালে ঘটনাচক্রে একই অপারেশন থিয়েটারে সন্তানের জন্ম দেন। অভিযোগ, প্রথমে অনিতার কোলে পুত্রসন্তান দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ সেই শিশুটিকে ফেরত নিয়ে এসে এক কন্যা শিশুকে তুলে দেয় তাদের হাতে।

অনিতার স্বামী সুনীল রাওয়াত জানান, “আমরা সঙ্গে সঙ্গেই আপত্তি জানাই এবং হাতি পোল থানায় অভিযোগ দায়ের করি। পরে পুলিশের উপস্থিতিতে ফরেনসিক টিম এসে দুই পরিবারেরই ডিএনএ নমুনা সংগ্রহ করে।”

রাওয়াত পরিবার জানিয়েছে, নবজাতক কন্যা শিশুকে নিয়ে তাঁদের আপত্তি নেই, কিন্তু ডিএনএ টেস্টের রিপোর্ট আসলে তবেই তাঁরা শিশুটিকে আপন করে নেবেন। “আমরা শিশুটিকে মায়ের দুধ থেকে বঞ্চিত করতে চাই না। তাই আপাতত ওকে আমরা আগলে রেখেছি। ডিএনএ রিপোর্ট পনেরো দিনের মধ্যে আসবে। ততদিন পর্যন্ত আমরা হাসপাতালের ওয়ার্ডেই থাকব,” বলেন সুনীল।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন দুই পরিবারই নবজাতক কন্যাশিশুটিকে নিতে অস্বীকার করে। বক্তব্য, তাঁদের ইতিমধ্যেই কন্যা সন্তান রয়েছে। এই ঘটনাকে ঘিরে ছড়িয়ে পড়েছে জনরোষ। সামাজিক মাধ্যমে বহু মানুষ প্রশ্ন তুলেছেন, সরকারি প্রচার ও সচেতনতা সত্ত্বেও সমাজে এখনও কেন ছেলে সন্তানের প্রতি এতটা পক্ষপাতিত্ব?

এই অদলবদল কাণ্ডের সময়টা আরও বেশি প্রতীকী হয়ে উঠেছে, কারণ ঘটনাটি ঘটেছে দীপাবলির সময়, যখন সারা দেশজুড়ে পূজিত হন এক 'মেয়ের' আরাধনা করেন মানুষ, যিনি ধন ও সমৃদ্ধির প্রতীক। অথচ সেই সময়েই এক নবজাতক কন্যা সমাজে স্বীকৃতির জন্য লড়ছে, এই বৈপরীত্যই মানুষের ক্ষোভ বাড়িয়েছে।

হাসপাতালের দাবি

ঘটনার একদিন পর, এমবি হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ আর. এল. সুমন জানান, হাসপাতাল নিজস্ব তদন্তে নবজাতকদের প্রকৃত পরিচয় নিশ্চিত করেছে এবং উভয় পরিবারই তাতে সম্মতি জানিয়েছে। তাঁর কথায়, “উদয়পুরের অনিতা রাওয়াতের কন্যাসন্তান এবং চিতোরগড়ের রামেশ্বরী সোনির পুত্রসন্তান - এটাই তদন্তে নিশ্চিত হয়েছে।”

তিনি আরও জানান, “পুরো ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত শেষ হলে যাঁর গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে, তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”


```