Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কুলগামে এনকাউন্টার: নিহত ২ জঙ্গি, জম্মু সীমান্তে গ্রেফতার পাক অনুপ্রবেশকারী

জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে দুই জঙ্গি নিহত। গুলিতে জখম হয়েছেন সেনার এক জওয়ান। অন্যদিকে জম্মুর সীমান্ত থেকে এক পাক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে বিএসএফ।

কুলগামে এনকাউন্টার: নিহত ২ জঙ্গি, জম্মু সীমান্তে গ্রেফতার পাক অনুপ্রবেশকারী

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 8 September 2025 17:50

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম দুই জঙ্গি। গুরুতর জখম হয়েছেন ভারতীয় সেনার এক জওয়ান। সোমবার গুদর জঙ্গলে শুরু হয় এই এনকাউন্টার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত জঙ্গিদের মধ্যে একজনের দেহ মিলেছে আপেল বাগানের ভেতরে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশেষ খবরের ভিত্তিতে অভিযান চালাতে গিয়েই গুদর জঙ্গলে জঙ্গিদের মুখোমুখি হয় বাহিনী। অভিযানে যুক্ত রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনা ও সিআরপিএফ।

চিনার কর্পস জানিয়েছে, সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে জখম হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন। সেনার বক্তব্য, 'সতর্ক জওয়ানরা সন্দেহজনক নড়াচড়া দেখে জঙ্গিদের চ্যালেঞ্জ করলে গুলি চালানো হয়। পাল্টা জবাবে জঙ্গিদের গুলিতেই একজন মারা পড়ে। পরে আরও একজনকে নিকেশ করা হয়।'

অন্যদিকে, জম্মুর আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এক পাক অনুপ্রবেশকারীকে পাকড়াও করেছে বিএসএফ। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ অক্ট্রই আউটপোস্টে অনুপ্রবেশের চেষ্টা লক্ষ্য করেন জওয়ানরা। তাকে চ্যালেঞ্জ করা হলে কয়েক রাউন্ড গুলি চালানো হয়। পরে সীমান্ত বেড়ার কাছে ধরা পড়ে সে।

ধৃতের নাম সিরাজ খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা জেলার বাসিন্দা। তার কাছ থেকে পাকিস্তানি মুদ্রা উদ্ধার হয়েছে। জেরা করে জানা হচ্ছে, কেন সে ভারতে ঢোকার চেষ্টা করছিল।


```