Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পাক সমর্থিত জঙ্গি হামলা এখনও থামেনি! 'অপারেশন সিঁদুর' নিয়ে বড় কথা বললেন ভারতের সেনাপ্রধান

সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, এখনই বলা সম্ভব নয় যে অপারেশন সিঁদুর কতটা প্রভাব ফেলেছে। তিনি আরও জানান, 'পাকিস্তান সমর্থিত সন্ত্রাস এখনও বন্ধ হয়নি, কারণ সীমান্তে এখনও অনুপ্রবেশের চেষ্টা চলছে।' 

পাক সমর্থিত জঙ্গি হামলা এখনও থামেনি! 'অপারেশন সিঁদুর' নিয়ে বড় কথা বললেন ভারতের সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরের পহলগামে জঙ্গি হামলার (Kashmir Pahalgam Terror Attack) জবাবে ভারতীয় সামরিক বাহিনীর পাল্টা অভিযান 'অপারেশন সিঁদুর' শুরু হয়েছিল ৭ মে। মনে করা হয়েছিল, এই অভিযান মাত্র তিন দিনেই অর্থাৎ ১০ মে শেষ হয়ে গিয়েছিল। কিন্তু সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী (Army Chief General Upendra Dwivedi) সম্প্রতি জানালেন, অপারেশন সিঁদুর আসলে আরও দীর্ঘ সময় ধরে চলেছে।

দিল্লিতে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, 'অনেকে ভাবছেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। না, সেটা ঠিক নয়। অভিযান আরও অনেক দিন ধরে চলেছিল। কারণ অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বাকি ছিল। তার বাইরে আরও কিছু বিষয় আছে, যা আমি এখানে খোলসা করতে পারব না।'

সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান বলেন, এখনই বলা সম্ভব নয় যে অপারেশন সিঁদুর কতটা প্রভাব ফেলেছে। তিনি আরও জানান, 'পাকিস্তান সমর্থিত সন্ত্রাস এখনও বন্ধ হয়নি, কারণ সীমান্তে এখনও অনুপ্রবেশের চেষ্টা চলছে।' তাঁর কথায়, 'আমরা জানি কিছু জঙ্গিকে খতম করা হয়েছে, আবার কেউ কেউ পালিয়েও গেছে। তবে সেনার সমন্বয়ই সাফল্যের চাবিকাঠি।'

অপারেশনের সময় সেনার বিভিন্ন ইউনিটের মধ্যে অসাধারণ সমন্বয়ের কথা তুলে ধরেন জেনারেল দ্বিবেদী। তাঁর মতে, 'পুরো সেনা একসঙ্গে এক সুরে চলছিল, যেন এক ছন্দবদ্ধ ঢেউ। প্রত্যেকেই নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ছিল।'

সেনাপ্রধান আরও বলেন, 'এখন যুদ্ধে একাধিক সংস্থাকে নিয়ে কাজ করতে হয়- তিন বাহিনী ছাড়াও থাকে সিভিল ও সাইবার এজেন্সি। তাই একক নেতৃত্বের অধীনে কাজ করাই একমাত্র উপায়।' 'থিয়েটারাইজেশন হবেই, আজ হোক বা কাল। একক কমান্ড ছাড়া কার্যকরী অপারেশন সম্ভব নয়', তিনি স্পষ্ট করে দেন।

জেনারেল দ্বিবেদী সম্প্রতি কেন্দ্রের ঘোষিত জিএসটি সংস্কারকেও স্বাগত জানিয়েছেন। তিনি বিশেষ করে ড্রোনের কর ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাঁর মতে, এতে সেনাবাহিনীর কেনাকাটা দ্রুত হবে। পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্র আরও শক্তিশালী হবে এবং ছোট ব্যবসা ও স্টার্ট-আপগুলিও অনেক বেশি সুযোগ পাবে।

অন্যদিকে, চেন্নাইয়ে এক পৃথক অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং-ও যৌথতার গুরুত্ব তুলে ধরেন। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, 'অপারেশন সিঁদুর তিন বাহিনীর অসাধারণ সমন্বয় ও একসঙ্গে কাজ করার উদাহরণ। ভবিষ্যতের জন্য এই যৌথ মনোভাব আরও এগিয়ে নিতে হবে।'


```