Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

খেলতে খেলতেই বন্দুকের ট্রিগারে চাপ, ছোট ভাইয়ের ছোঁড়া গুলিতে মৃত্যু ৯ বছরের নাবালকের

পুলিশ সূত্রে জানা গেছে, কারিয়াপ্পার ভাই খেলতে খেলতেই কিছু দূরে রাখা বন্দুক হাতে তুলে নেয় এবং শূন্যে গুলি চালাতে শুরু করে। একটি গুলি এসে কারিয়াপ্পার বুকে লাগে। 

খেলতে খেলতেই বন্দুকের ট্রিগারে চাপ, ছোট ভাইয়ের ছোঁড়া গুলিতে মৃত্যু ৯ বছরের নাবালকের

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালকের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 September 2025 15:47

দ্য ওয়াল ব্যুরো: আসল বন্দুক নিয়ে খেলতে গিয়ে ভাইয়ের হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল ৯ বছরের নাবালকের (9-Year-Old Dies After Younger Brother Accidentally Fires Air Gun)। কর্নাটকের সিরসির মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

নিহতের নাম কারিয়াপ্পা (৯)। ঘটনার দুপুরে নিজের ৭ বছরের ভাইয়ের সঙ্গে বাড়ির সামনেই খেলছিল ছেলেটি। পুলিশ সূত্রে জানা গেছে, কারিয়াপ্পার ভাই খেলতে খেলতেই কিছু দূরে রাখা বন্দুক হাতে তুলে নেয় এবং শূন্যে গুলি চালাতে শুরু করে। একটি গুলি এসে কারিয়াপ্পার বুকে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই বন্দুকটি বাঁদরদের তাড়াতে সেখানে ছিল বলে দাবি মৃতের পরিবারের।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। সিরসি গ্রামীণ থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ঘাতক বন্দুকটির লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


সম্প্রতি রাজধানী দিল্লিতে এক নৃশংস ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সর্বোদয়া বাল বিদ্যালয়ের সামনে। পুলিশ সূত্রে খবর, কোনও এক ঘটনার প্রতিশোধ নিতে ১৫ বছরের ওই ছাত্রকে ছুরি মেরে আঘাত করা হয়। অভিযুক্ত তারই কয়েকজন সহপাঠী।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, আহত কিশোর নিজেই বুকে ঢুকে থাকা ছুরি নিয়ে পাহাড়গঞ্জ থানায় হাজির হয়। পুলিশ তৎক্ষণাৎ তাকে কলাবতী সরণ হাসপাতাল নিয়ে যায়, পরে প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য আরএমএল হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচার শুরু করেন এবং শরীরে গেঁথে থাকা ছুরি বার করতে সক্ষম হন।

পুলিশকে দেওয়া বয়ানে ওই কিশোর জানিয়েছেন, অভিযুক্ত তাকে স্কুলগেটের কাছে ডেকে আনে। তখন তার সঙ্গে আরও দু’জন ছিল। কথাবার্তার মাঝেই হঠাৎ তাদের মধ্যে এক কিশোর তার গায়ে ছুরি বসিয়ে দেয়, অপর দু’জন তাকে চেপে ধরে রেখেছিল সেই সময়। একটি ভাঙা বিয়ারের বোতল দেখিয়ে তাকে হুমকিও দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ব্যবহার হওয়া ওই ভাঙা বিয়ারের বোতলও উদ্ধার করেছে পুলিশ।

তদন্তে উঠে এসেছে, কয়েকদিন আগে এক ঝগড়া, বাকবিতণ্ডার ঘটনা ঘটে। প্রধান অভিযুক্তের ধারণা ছিল যে, আহত ছাত্রই অন্য একদল ছেলেকে তার ওপর চড়াও হওয়ার জন্য উসকে দিয়েছিল। সেই পুরনো রেষারেষি থেকেই প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়।


```