Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

একজন ৪৪, অন্যজন মাত্র ২৩! রাজস্থানে যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত দুই পাইলটের পরিচয় প্রকাশ্যে

এই ঘটনায় ইতিমধ্যেই একটি ‘কোর্ট অফ ইনকোয়্যারি’ গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

একজন ৪৪, অন্যজন মাত্র ২৩! রাজস্থানে যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃত দুই পাইলটের পরিচয় প্রকাশ্যে

দুর্ঘটনায় মৃত দুই পাইলট

শেষ আপডেট: 10 July 2025 09:11

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামের কাছে রুটিন প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল ভারতীয় বায়ুসেনার একটি জাগুয়ার যুদ্ধবিমান (Rajasthan Jet Crash)। মর্মান্তিক দুর্ঘটনায় যে দুজন পাইলটের (Two Pilots) মৃত্যু হয়েছে তাঁদের পরিচয় সামনে এসেছে।

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বায়ুসেনা আধিকারিক — স্কোয়াড্রন লিডার লোকেন্দ্র সিং সিন্ধু (৪৪) ও ফ্লাইট লেফটেন্যান্ট ঋষি রাজ সিং-এর (২৩)। লোকেন্দ্র সিংয়ের বাড়ি হরিয়ানার রোহতকে, আর ঋষি রাজের বাড়ি রাজস্থানের পালি জেলায়।

বায়ুসেনার (IAF) তরফে জানানো হয়েছে, বুধবার দুপুরে চুরু জেলার কাছে রুটিন প্রশিক্ষণে ছিল টুইন-সিটার এই জাগুয়ার ট্রেনার বিমানটি। উড়ান চলাকালীনই কোনও যান্ত্রিক ত্রুটির জেরে সেটি ভেঙে পড়ে। দুর্ঘটনার তীব্রতায় দুই পাইলটেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়।

বায়ুসেনা জানিয়েছে, “দুই পাইলটের মৃত্যু হলেও কোনও বেসামরিক সম্পত্তির ক্ষতি হয়নি। ভারতীয় বায়ুসেনা এই প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করছে এবং তাঁদের পরিবারের পাশে দৃঢ়ভাবে রয়েছে।”

এই ঘটনায় ইতিমধ্যেই একটি ‘কোর্ট অফ ইনকোয়্যারি’ গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

প্রসঙ্গত, চলতি বছর এই নিয়ে তৃতীয়বার ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার যুদ্ধবিমান। এর আগে ৭ মার্চ হরিয়ানার পঞ্চকুলা এবং ২ এপ্রিল গুজরাতের জামনগরের কাছে দুর্ঘটনায় পড়ে এই যুদ্ধবিমান।

উল্লেখ্য, জাগুয়ার যুদ্ধবিমান এক সময়ে ভীষণ নির্ভরযোগ্য উড়ান ছিল। বর্তমানে এগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করা হলেও এগুলির অনেকগুলি ‘ভিনটেজ’ স্তরের। এখনও প্রায় ১২০টি জাগুয়ার বায়ুসেনায় সক্রিয় রয়েছে।

তবে এই দুর্ঘটনা ঘিরে ফের প্রশ্ন উঠেছে, বায়ুসেনার পরিষেবায় থাকা পুরনো যুদ্ধবিমানের উপযুক্ত রক্ষণাবেক্ষণ এবং আধুনিকীকরণ নিয়ে। 


```