বেঙ্গালুরু ফিরে আসার পর বহু যাত্রী বিমানবন্দরের ভিতরেই বসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ট্যুরের সময় নষ্ট হয়েছে, এছাড়া খাবার-জলের পর্যাপ্ত ব্যবস্থা বা এমন বিঘ্নিত পরিষেবার সঠিক কারণ-যোগাযোগ কিছুই ছিল না।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে ব্যহত পরিষেবা
শেষ আপডেট: 28 February 2026 11:54
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু থেকে নেপাল যাওয়ার কথা ছিল, বিমানের যাত্রীদের অনেকেই ছিলেন পর্যটক। বিমানে ওঠার পরই ছুটির মেজাজটাই যেন বিগড়ে গেল সকলের। ১৮ ঘণ্টা আটকে রইলেন (Nepal flight delay), দুবার দুটি আলাদা বিমানবন্দর থেকে উড়ান নিয়েও পৌঁছতে পারল না গন্তব্যে।
বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Nepal-bound Air India Express flight) একটি বিমান বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় বেঙ্গালুরু থেকে কাঠমান্ডুর উদ্দেশে উড়ে যায়। কিন্তু মাঝপথে বিমানটি কাঠমান্ডুতে নামতে না পেরে আবার বেঙ্গালুরু ফিরে যায়। যাত্রীদের অভিযোগ, কী কারণে বিমান ফিরিয়ে আনা হল, সে বিষয়ে কেউ কিছু স্পষ্টভাবে জানাননি।
পরের দিন সকালে একই বিমান আবার তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে উড়ে যায়। কিন্তু দ্বিতীয়বারেও ল্যান্ডিং সম্ভব হয়নি। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান লখনউ বিমানবন্দরে অবতরণ করে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের। ক্লান্ত ও ক্ষুব্ধ যাত্রীরা বিমানের ভিতরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন (Bengaluru airport protest)। অবশেষে বিক্ষোভের চাপেই বিমান সংস্থা তাঁদের ফের বেঙ্গালুরুতে ফিরিয়ে আনে।
বেঙ্গালুরু ফিরে আসার পর বহু যাত্রী বিমানবন্দরের ভিতরেই বসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ট্যুরের সময় নষ্ট হয়েছে, এছাড়া খাবার-জলের পর্যাপ্ত ব্যবস্থা বা এমন বিঘ্নিত পরিষেবার সঠিক কারণ-যোগাযোগ কিছুই ছিল না।
এয়ারলাইনের তরফে জানানো হয়, কাঠমান্ডুর খারাপ আবহাওয়ার কারণে (Kathmandu bad weather) দু’দিন সেখানে বিমান অবতরণ করানো যায়নি। বিমান সংস্থা ইতিমধ্যেই জানিয়েছে-
তাঁরা আরও বলেন, “এই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত।”
এয়ারলাইনের দাবি, সবটাই খারাপ আবহাওয়ার ফল, তবে এই যুক্তি মানতে নারাজ যাত্রীদের ক্ষোভ এখনও অব্যাহত।