Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া ভারতের! ইউক্রেন-যুদ্ধের সমাধানে শান্তির বার্তা দিল্লির

ভারতের বিদেশ মন্ত্রক বৈঠকের পর জানায়, শান্তির পথে এগোনোর একমাত্র মাধ্যম কূটনীতি। ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের জন্য বিশ্ববাসী অপেক্ষা করছে। আলাস্কার বৈঠক সেই আশা আরও জাগিয়ে তুলেছে।

ট্রাম্প-পুতিনের বৈঠক নিয়ে ইতিবাচক সাড়া ভারতের! ইউক্রেন-যুদ্ধের সমাধানে শান্তির বার্তা দিল্লির

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 August 2025 00:07

দ্য ওয়াল ব্যুরো: আলাস্কার মাটিতে এক ঐতিহাসিক কূটনৈতিক মুহূর্তের সাক্ষী থাকল গোটা বিশ্ব। শনিবার প্রায় তিন ঘণ্টা ধরে মুখোমুখি বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৈঠক ঘিরে শুরু থেকেই তীব্র কৌতূহল ছিল আন্তর্জাতিক অঙ্গনে। শুধু ওয়াশিংটন বা মস্কো নয়, নয়াদিল্লি-সহ একাধিক রাজধানী নজর রেখেছিল এই আলোচনায়।

ভারতের বিদেশ মন্ত্রক বৈঠকের পর জানায়, শান্তির পথে এগোনোর একমাত্র মাধ্যম কূটনীতি। ইউক্রেন যুদ্ধের দ্রুত অবসানের জন্য বিশ্ববাসী অপেক্ষা করছে। আলাস্কার বৈঠক সেই আশা আরও জাগিয়ে তুলেছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, আলোচনায় অগ্রগতি হলেও আপাতত কোনও শান্তিচুক্তি হয়নি। তবে তিনি বৈঠককে অত্যন্ত ‘সার্থক’ আখ্যা দেন এবং ব্যক্তিগতভাবে ১০-এর মধ্যে ১০ নম্বর দেন। তাঁর দাবি, মূল সমস্যার সমাধান এখনও না হলেও আলোচনার দরজা খোলা আছে এবং ইতিবাচক ফলের সম্ভাবনা প্রবল।

এদিন ট্রাম্প স্পষ্ট করেছেন, আপাতত রাশিয়া ও তাদের বাণিজ্য সহযোগীদের বিরুদ্ধে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা জারি হবে না। তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত বদল হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

চুক্তি হয়নি ঠিকই, তবে মার্কিন প্রেসিডেন্টের কথায়, 'এখন দায়িত্ব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে'। ইউরোপীয় দেশগুলোকেও সামনে আসতে হবে। অন্যদিকে, জেলেনস্কি মন্তব্য করেছেন, তিনি গঠনমূলক আলোচনায় প্রস্তুত এবং পুতিন শুধুমাত্র যুদ্ধবিরতি নয় বরং একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তিতে আগ্রহ প্রকাশ করেছেন।
 


```