Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলার ছোড়া ত্রিশূলে মৃত্যু ১১ মাসের শিশুর, পুলিশের জালে একই পরিবারের ৩

পুলিশের সন্দেহ, ঘটনার পরে ঘরের রক্ত মুছে ফেলা হয় এবং ত্রিশূলটি ধুয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন পল্লবী বা পরিবারের কেউ।

মহিলার ছোড়া ত্রিশূলে মৃত্যু ১১ মাসের শিশুর, পুলিশের জালে একই পরিবারের ৩

অবধূত মেংগওয়াড়

শেষ আপডেট: 11 July 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: পারিবারিক ঝামেলার বলি হল ১১ মাসের শিশু। ত্রিশূলের আঘাতে মহারাষ্ট্রে মৃত্যু হল অবধূত মেংগওয়াড়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মহারাষ্ট্রের আহমেদনগর জেলার কেডগাঁও-এর আম্বেগাঁও পুনর্বাসন কলোনির ঘটনা। অবধূতের মা পল্লবী মেংগওয়াড়ে এবং বাবা শচিন মেংগওয়াড়ের মধ্যে বৃহস্পতিবার সকালে ঝামেলা লাগে। পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করেন শচিনের ভাই নীতিন ও তাঁর স্ত্রী ভাগ্যশ্রী।

ঝামেলা চলাকালীন পল্লবী হঠাৎই একটি ত্রিশূল তুলে নেন হাতে, অভিযোগ, তা দিয়ে নীতিনকে মারার চেষ্টা করেন। সেই মুহূর্তে নীতিনের কোলে ছিল তাঁর ১১ মাসের অবধূত। নীতিন নিজেকে বাঁচাতে গিয়ে সরে গেলে ত্রিশূল সোজা গিয়ে লাগে শিশুটির মাথায়। রক্তে ভেসে যায় ঘর, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আহমেদনগর থানার সিনিয়র ইন্সপেক্টর নারায়ণ দেশমুখ জানিয়েছেন, পল্লবী ও শচিন মেংগওয়াড়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পল্লবী, শচিন এবং নীতিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন আধিকারিকরা।

পুলিশের সন্দেহ, ঘটনার পরে ঘরের রক্ত মুছে ফেলা হয় এবং ত্রিশূলটি ধুয়ে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন পল্লবী বা পরিবারের কেউ। ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। কী কারণে এত বড় আকার নিল সামান্য ঝগড়া, তা খতিয়ে দেখছে পুলিশ।


```