Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেলের নতুন নিয়ম: ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই তৈরি হবে রিজারভেশন চার্ট

রেল মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধাপে ধাপে এই নতুন নিয়ম কার্যকর করা হবে, যাতে যাত্রী পরিষেবায় কোনওরকম বিঘ্ন না ঘটে।

রেলের নতুন নিয়ম: ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগেই তৈরি হবে রিজারভেশন চার্ট

ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগেই এবার রিজারভেশন চার্ট।

শেষ আপডেট: 1 July 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগেই রিজারভেশন চার্ট (Reservation chart) বা সংরক্ষিত যাত্রীদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিল রেল। এতদিন এই তালিকা তৈরি হত যাত্রার চার ঘণ্টা আগে। রেল মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধাপে ধাপে এই নতুন নিয়ম কার্যকর করা হবে, যাতে যাত্রী পরিষেবায় কোনওরকম বিঘ্ন না ঘটে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই রেল বোর্ডকে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, দুপুর ২টোর আগে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির তালিকা তৈরি হয়ে যাবে আগের দিন রাত ৯টার মধ্যেই।

এই সিদ্ধান্তের ফলে অনেক অপেক্ষমাণ যাত্রী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। রেল মন্ত্রকের ওই আধিকারিক জানিয়েছেন, “এখন অনেক যাত্রী দূর-দূরান্ত বা শহরতলি থেকে বড় শহরের স্টেশনে এসে জানতেই পারেন না তাঁদের টিকিট কনফার্ম হয়েছে কি না। অনেক সময় তাঁরা হতাশ হয়ে বাড়ি ফিরে যান। নতুন ব্যবস্থায় তাঁরা আগে থেকেই টিকিটের স্ট্যাটাস জানতে পারবেন এবং প্রয়োজন হলে অন্য কোনও বিকল্প ব্যবস্থা নিতে পারবেন।”

এছাড়াও রেলমন্ত্রী বৈষ্ণব দেশের যাত্রী সংরক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণ সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন। মন্ত্রকের দাবি, খুব শিগগির রেলের টিকিট রিজারভেশন করার ক্ষমতা প্রতি মিনিটে ৩২ হাজার থেকে বেড়ে ১.৫ লক্ষের বেশি হবে।

শুধু তাই নয়, টিকিট নিয়ে অনুসন্ধানের ক্ষমতাও প্রতি মিনিটে ৪ লক্ষ থেকে বেড়ে ৪০ লক্ষ হবে বলে জানানো হয়েছে। এর ফলে বিপুল সংখ্যক যাত্রী একসঙ্গে তথ্য জানতে পারবেন, সার্ভারও চাপ নিতে পারবে।

২০২৫ সালের জুলাই মাসের শেষ থেকে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে ওটিপি-ভিত্তিক যাচাই বাধ্যতামূলক করা হবে। যাত্রীদের আধার বা ডিজি-লকারে থাকা অন্য কোনও সরকারি পরিচয়পত্র ব্যবহার করেই এই যাচাই সম্পন্ন করতে হবে।

রেলের এই উদ্যোগ যাত্রী পরিষেবায় বড়সড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। অপেক্ষমাণ যাত্রীদের হয়রানি কমবে, বাড়বে তথ্যের স্বচ্ছতা এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে আরও মসৃণ হবে টিকিট বুকিং ব্যবস্থা।


```