Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট এবার আগেভাগেই, যাত্রীদের স্বস্তিতে নতুন সিদ্ধান্ত রেলের

রেল বোর্ডের তরফে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে বলে খবর। এখন দেখার, কতটা আগে এবং কবে থেকে এই নতুন ব্যবস্থা পুরোপুরি চালু হয়। 

দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট এবার আগেভাগেই, যাত্রীদের স্বস্তিতে নতুন সিদ্ধান্ত রেলের

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 December 2025 11:21

দ্য ওয়াল ব্যুরো: শেষ মুহূর্তের দুশ্চিন্তা কমাতে বড় সিদ্ধান্ত নিল রেল (Railways) দূরপাল্লার ট্রেনের রিজার্ভেশন চার্ট (Train Reservation chart) আগের তুলনায় আরও আগে প্রকাশ করা হবে, রেল সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের অনিশ্চয়তা কমবে বলে মনে করছে রেলমহল।

এতদিন ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে চূড়ান্ত রিজার্ভেশন চার্ট প্রকাশের রীতি ছিল। কিন্তু বহু দূরপাল্লার ট্রেনে যাত্রীরা অনেক আগেই বাড়ি থেকে রওনা দেন। শেষ মুহূর্তে চার্ট বেরোনোর ফলে টিকিট কনফার্ম না হলে ভোগান্তিতে পড়তে হচ্ছিল তাঁদের। সেই সমস্যার কথা মাথায় রেখেই চার্ট প্রকাশের সময় এগিয়ে আনার সিদ্ধান্ত (Comfort of passengers)।

রেল সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে রাজধানী, শতাব্দী, দুরন্ত ও এক্সপ্রেস শ্রেণির দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে এই নতুন ব্যবস্থা কার্যকর হতে পারে। চার্ট আগে প্রকাশ হলে যাত্রীদের বিকল্প পরিকল্পনা করতে সুবিধা হবে, যেমন অন্য ট্রেনে টিকিট কাটা বা যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া।

রেলের এক আধিকারিকের কথায়, “যাত্রী স্বাচ্ছন্দ্যই আমাদের মূল লক্ষ্য। চার্ট আগে প্রকাশ হলে যাত্রীরা মানসিক ভাবে প্রস্তুত থাকতে পারবেন।” ডিজিটাল বুকিং ব্যবস্থার উন্নতির ফলে এই পরিবর্তন সম্ভব হচ্ছে বলেও জানানো হয়েছে।

যাত্রী সংগঠনগুলির মতে, এই সিদ্ধান্ত বহুদিনের দাবি। বিশেষ করে উৎসবের মরশুম বা ছুটির সময় দূরপাল্লার ট্রেনে চাপ বাড়লে চার্ট দেরিতে বেরোনো বড় সমস্যা হয়ে দাঁড়ায়। নতুন নিয়ম কার্যকর হলে সেই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা।

রেল বোর্ডের তরফে শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি হতে পারে বলে খবর। এখন দেখার, কতটা আগে এবং কবে থেকে এই নতুন ব্যবস্থা পুরোপুরি চালু হয়। তবে আগাম চার্ট, এই ঘোষণাতেই যাত্রীদের একাংশ স্বস্তির নিশ্বাস ফেলছেন।


```