Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এসি কামরায় ঘুরছে ইঁদুর! দু'হাজার টাকার টিকিট কেটেও ভোগান্তি যাত্রীর, দেখুন ভাইরাল ভিডিও

প্রশান্ত কুমার নামে ওই যুবকের অভিযোগ, দু'হাজার টাকার টিকিট কেটে তিনি এসি টু টায়ারে উঠেছিলেন।

এসি কামরায় ঘুরছে ইঁদুর! দু'হাজার টাকার টিকিট কেটেও ভোগান্তি যাত্রীর, দেখুন ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

শেষ আপডেট: 12 March 2025 17:34

দ্য ওয়াল ব্যুরো: দু'হাজার টাকা খরচ করে এসি টু টায়ারের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। কিন্তু এমন পরিস্থিতি হবে তা কে জানত! এসি কামরায় নিশ্চিন্তে যাত্রা করবেন বলে উঠলেও ইঁদুরের দাপাদাপিতে সারা রাত না ঘুমিয়েই কাটাতে হল এক যুবককে। এমনকি শান্তিতে যে একটু নিজের আসনে বসবেন মেলেনি সেই সুযোগও। এরপরই পুরো ঘটনার ভিডিও করে ভারতীয় রেলের করুণ ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। 

সূত্রের খবর, ১৩২৮৮ সাউথ বিহার এক্সপ্রেসের ঘটনা। প্রশান্ত কুমার নামে ওই যুবকের অভিযোগ, দু'হাজার টাকার টিকিট কেটে তিনি এসি টু টায়ারে উঠেছিলেন। প্রথমে কোনও অসুবিধা না হলেও ট্রেন ছাড়তেই বড় বিপদের মুখোমুখি হন তিনি। চোখে পড়ে এক্সপ্রেস ট্রেনের কামরাতেই একাধিক ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল

এক্স হ্যান্ডেলে পোস্ট করে যুবকের অভিযোগ, সিটের নীচে, এমনকী বেশ কয়েকটি সিটের ফাঁকেও ইঁদুর ঘোরাঘুরি করছিল। তাঁর ব্যাগের উপরেও উঠে পড়ছিল কয়েকটি। বিরক্ত হয়ে যুবক পোস্টের ক্যাপশনে লেখেন, "এই জন্য আমি এসি টু টায়ারের টিকিট কেটেছিলাম?" 

বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি ট্রেনের কর্মীদের খবর দেওয়া হয়। অভিযোগ তাঁরা এসে আরশোলা মারার স্প্রে পুরো কামরাতেই ছড়িয়ে দেন। অভিযোগ, রেলের কর্মীরা বিষয়টি ধামাচাপা দিতে স্প্রে ছড়িয়ে দিলে ইঁদুরের উপদ্রব ও আরশোলা মারার স্প্রে'র ঝাঁঝালো গন্ধে যাত্রীদের নিঃশ্বাস নেওয়া রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। উল্টে কাচ বন্ধ এসি কামরায় দমবন্ধ হওয়ার জোগাড় হয় যাত্রীদের।

যুবকের অভিযোগ, বিষয়টি তৎক্ষণাৎ রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ জানালে কয়েকজন কর্মী এসে আরশোলা মারার স্প্রে এবং ঝাঁটা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উল্টে তা আরও খারাপ হয়। শেষমেশ ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে সিটের তলায় ইঁদুর ধরার জন্য আঠালো প্যাড পেতে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ভিডিওতে সামনে আসতেই ভারতীয় রেলের তুলোধনা করতে শুরু করেছেন নেটিজেনরা। একজন লেখেন, "এসি কামরা হোক বা জেনারেল, ভারতীয় রেলে সমস্যা সর্বত্র। দুর্বিষহ অভিজ্ঞতা নিয়েই বহু মানুষ চলাচল করতে বাধ্য হন।"

আরেকজন লেখেন, "খাবারের মান থেকে শুরু করে বাথরুমের মানও যথেষ্ট খারাপ। মাসে হাজার হাজার টাকা নিলেও মেরেকেটে এক কিংবা দু'বার একবার বা দুবার ধোয়া হয়। স্বাভাবিকভাবেই যা ঘটেছে তা অত্যন্ত যুক্তিযুক্ত।"


```