ট্রেনের কামরায় যাত্রীভর্তি। সকলেই গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায়। কিন্তু সেই ভিড়ের মধ্যেই নজর কেড়েছে এক যুগলের ব্যবহার।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 2 July 2025 14:29
দ্য ওয়াল ব্যুরো: ট্রেনের কামরায় যাত্রীভর্তি। সকলেই গন্তব্যে পৌঁছনোর অপেক্ষায়। কিন্তু সেই ভিড়ের মধ্যেই নজর কেড়েছে এক যুগলের ব্যবহার। ট্রেনের আপার বার্থে উঠে একে অপরকে জড়িয়ে সময় কাটাচ্ছেন এক তরুণ-তরুণী। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
‘রূপালি গৌতম’ নামের একটি এক্স (আগে টুইটার) হ্যান্ডল থেকে ভিডিওটি প্রথম শেয়ার করা হয়। তাতে দেখা যাচ্ছে, একটি ট্রেনের আপার বার্থে পাশাপাশি শুয়ে রয়েছেন এক তরুণ ও তরুণী। এমনকী তরুণী প্রেমিকের ঘাড়ে জড়িয়ে আছেন, দু’জনেই ব্যস্ত নিজেদের মধ্যে ও ফোনের স্ক্রিনে। কখনও প্রেমিক চুল সরিয়ে দিচ্ছেন কপাল থেকে, কখনও প্রেমিকা হাত রেখে আছেন তাঁর গলায়।
এই দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। তবে কোথায় এবং কবে এই ভিডিও তোলা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় একাংশের কটাক্ষের শিকার হয়েছেন ওই যুগল। কেউ লিখেছেন, ‘‘ভালবাসা দোষের নয়। কিন্তু জায়গা-বয়স-পারিপার্শ্বিকতা বুঝে নেওয়াটা জরুরি।’’
किसी को अपनी गर्लफ्रेंड के साथ सार्वजनिक जगह पर इस तरह लेटने का अधिकार नहीं है
ट्रेन के डिब्बे में अगर यह सब आपके सामने हो रहा होता तो आप क्या करते हैं? pic.twitter.com/kMthWIgrK2— Rupali Gautam (@Rupali_Gautam19) June 25, 2025
আরেকজন বলেন, ‘‘পাবলিক প্লেসে এমন ব্যবহার দেখে কেউ অস্বস্তি অনুভব করতেই পারেন। সবার সম্মিলিত ব্যবহারের পরিবেশে এই ধরনের আচরণ শোভন নয়।’’ পাবলিক স্পেসে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার অধিকার কতটা, তা নিয়ে মতভেদ দীর্ঘদিনের। এই ভিডিও ফের সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে। রেল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।