Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আগুন থেকে বাঁচতে ৮ তলা থেকে মরণঝাঁপ, দিল্লির দ্বারকায় প্রাণ গেল বাবা ও দুই শিশুর

আগুন থেকে বাঁচতে প্রথমে আট তলার বারান্দ থেকে ঝাঁপ দেয় দুই ভাই-বোন। ছেলেটির বয়স ১০। তার পর তাদের বাবা যশ যাদবও ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি দিল্লির আইজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত (Death) বলে ঘোষণা করা হয়।

আগুন থেকে বাঁচতে ৮ তলা থেকে মরণঝাঁপ, দিল্লির দ্বারকায় প্রাণ গেল বাবা ও দুই শিশুর

মরণঝাঁপ দিয়ে মৃত্যু বাবা ও দুই শিশুর

শেষ আপডেট: 10 June 2025 13:56

দ্য ওয়াল ব্যুরো: আগুন থেকে বাঁচতে মরণঝাঁপ। প্রাণ গেল একই পরিবারের তিনজনের। দিল্লির দ্বারকা (Delhi Dwarka Fire) এলাকার সেক্টর ১৩-য় মঙ্গলবার সকালে একটি বহুতল আবাসনের একেবারে উপরের তলায় আগুন (Delhi Fire) লেগে যায়। আগুন থেকে বাঁচতে প্রথমে আট তলার বারান্দ থেকে ঝাঁপ দেয় দুই ভাই-বোন। ছেলেটির বয়স ১০। তার পর তাদের বাবা যশ যাদবও ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি দিল্লির আইজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত (Death) বলে ঘোষণা করা হয়।

যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে কোনওক্রমে আগুন থেকে রক্ষা পান। তাঁদের আইজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। দমকল ও পুলিশ জানিয়েছে, অন্যান্য আবাসিকদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে।

প্রাথমিক নিরাপত্তার স্বার্থে পুরো আবাসনে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভবনের গঠনগত নিরাপত্তা খতিয়ে দেখতে ইতিমধ্যে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD)-কে জানানো হয়েছে। দু'টি হাসপাতালেই নিযুক্ত করা হয়েছে মেডিক্যাল ও সাপোর্ট টিম।

এই মর্মান্তিক অগ্নিকাণ্ড এমন এক সময় ঘটল, যখন দিল্লিতে একের পর এক আগুন লাগার ঘটনা চিন্তার কারণ হয়ে উঠেছে। মাত্র একদিন আগেই দিলশাদ গার্ডেনে ই-রিকশার চার্জিং চলাকালীন বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দু’জনের। মাসখানেক আগে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে ছারখার হয়েছিল দিল্লি হাটের প্রায় ৩০টি দোকান।


```