Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

জুতো পরাতে গিয়ে বিপত্তি, মায়ের সামনেই ১২ তলার ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হল শিশুর

পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

জুতো পরাতে গিয়ে বিপত্তি, মায়ের সামনেই ১২ তলার ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হল শিশুর

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 25 July 2025 17:28

দ্য ওয়াল ব্যুরো: এক মুহূর্তের অসতর্কতায় ১২ তলার ফ্ল্যাটের জানলা থেকে পড়ে মৃত্যু হল শিশুর। দুর্ঘটনার সময়ে মেয়েটির সঙ্গে তাঁর মা-ও ছিলেন ঘরে। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। ভিডিও দেখে শিউরে উঠছেন সকলে।

ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুম্বইয়ের নায়গাঁওয়ের নভকার সিটিতে। মৃত শিশুকন্যার নাম অনভিকা প্রজাপতি। ঘটনার দিন সন্ধ্যায়, মা ও মেয়ে বাইরে বেরনোর প্রস্তুতি নিচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, রাত ৮টা নাগাদ অনভিকা বেরিয়ে আসে ঘর থেকে, তার পিছু পিছু আসেন তার মা। শিশুটি এক প্রাপ্তবয়স্কের স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করছিল। তারপর মা তাকে কোলে তুলে বাড়ির বাইরের জুতো রাখার আলমারির উপরে বসিয়ে দেন। সেই সময় মা নিজের স্যান্ডেল পরে মেয়ের জুতো হাতে তুলে নেন।

ঠিক তখনই ঘটে বিপত্তি। জুতোর র‍্যাকের উপর দাঁড়িয়ে জানলার সিলে ওঠার চেষ্টা করে অনভিকা। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যায় সে। চোখের নিমেষে ঘটে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনা।

অনভিকার মা চিৎকার করে সাহায্য চান। প্রতিবেশীরা ছুটে আসেন, শিশুকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বাসাই ওয়েস্ট-এর স্যার ডিএম পেটিট হাসপাতালে। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে অনভিকার।

ঘটনার পর গোটা এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাটি অনিচ্ছাকৃত হলেও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


```