Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

বাণিজ্য চুক্তি পাকা, শুল্কও কমল! মোদী-ট্রাম্পের ফোনালাপের পর রাতারাতি বদলে গেল দু'দেশের সমীকরণ

রাশিয়া থেকে তেল (Russian Oil) কিনছে বলে ভারতীয় পণ্যের উপর 'শাস্তি' হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। নতুন চুক্তিতে এই বাড়তি শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে আমেরিকা। 

বাণিজ্য চুক্তি পাকা, শুল্কও কমল! মোদী-ট্রাম্পের ফোনালাপের পর রাতারাতি বদলে গেল দু'দেশের সমীকরণ

মোদী-ট্রাম্প

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 February 2026 08:04

দ্য ওয়াল ব্যুরো: মাসের পর মাস অস্থিরতা, শুল্ক নিয়ে টানাপড়েন এবং বারবার আলোচনার পরও চুক্তি স্থগিত হয়ে যাওয়া! অবশেষে সোমবার গভীর রাতে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি (India US Trade Deal) চূড়ান্ত হল। দীর্ঘদিনের জট কাটিয়ে এই ঘোষণা এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) ফোনালাপের পর। আলোচনার সরকারি বিবৃতি আসার আগেই ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়ায় চুক্তির বিস্তারিত জানিয়ে দেন, যা তিনি ব্যক্তিগত কূটনীতির ফল বলেই তুলে ধরেন।

ট্রাম্প তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল Truth Social-এ লিখেছেন, মোদীর অনুরোধে আমেরিকা ভারতীয় পণ্যের উপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করছে। তিনি মোদীকে 'বন্ধু' ও 'সম্মানীয় নেতা' বলে উল্লেখ করেন এবং জানান, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে (India-US relations)।

চুক্তির পাঁচটি মূল দিক নীচে সহজ ভাষায় তুলে ধরা হল-

শুল্ক কমে ১৮ শতাংশ - রফতানিতে স্বস্তি ভারতের

ভারতীয় পণ্যের (Indian Goods) উপর মার্কিন শুল্ক দীর্ঘদিন ২৫ শতাংশ ছিল। আগে এর থেকেও বেশি বাড়ানো হয়েছিল, যার ফলে রফতানি ব্যবসায় বড়সড় ধাক্কা আসে। নতুন চুক্তিতে সেই শুল্কের বোঝা নামিয়ে ১৮  শতাংশ করা হয়েছে। এতে আমেরিকায় রফতানি করা টেক্সটাইল, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, অটো-কম্পোনেন্টসহ বিভিন্ন খাতে স্বস্তি ফিরবে।

রাশিয়ান তেল কেনার জন্য দেওয়া ২৫ শতাংশ অতিরিক্ত 'জরিমানা' শুল্ক বাতিল

রাশিয়া থেকে তেল (Russian Oil) কিনছে বলে ভারতীয় পণ্যের উপর 'শাস্তি' হিসেবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল আমেরিকা। নতুন চুক্তিতে এই বাড়তি শুল্ক পুরোপুরি তুলে নিচ্ছে আমেরিকা। ট্রাম্প দাবি করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা এবং প্রয়োজনে ভেনেজুয়েলা থেকেও বেশি তেল কিনতে রাজি হয়েছে।

২০২৫-এ ঘোষিত ৫০ শতাংশ পর্যন্ত শুল্কবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার

২০২৫ সালের অগস্টে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক (50% Tariff) বাড়ানোর ঘোষণা করেছিলেন। এতে মার্কিন বাজারে (US Market) ভারতের বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়। নতুন চুক্তি সেই ঝুঁকিকে কার্যত পুরোপুরি কমিয়ে দিয়েছে।

ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য কিনবে

চুক্তির অংশ হিসেবে ভারত আমেরিকা থেকে বিশাল পরিমাণে জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা এবং অন্যান্য সামগ্রী কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ভারত ধাপে ধাপে মার্কিন পণ্যের উপর শুল্ক ও নন-ট্যারিফ বাধাও শূন্যে নামাবে।

মোদীর কৃতজ্ঞতা প্রকাশ, মার্কিন দূতাবাসের বক্তব্যে সিলমোহর

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর মোদী বলেন, 'Made in India-র জন্য ১৮ শতাংশ শুল্ক বড় স্বস্তির খবর। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ।” ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর জানিয়েছেন, চূড়ান্ত শুল্ক বর্তমানে ১৮ শতাংশ করা হয়েছে। এখন কেবল প্রযুক্তিগত কাজ বাকি। 


```