গত বছর থেকে আলোচনার পরও নানান জটিলতায় চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোচ্ছিল না, কারণ রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ-সহ মোট ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল আমেরিকা
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 3 February 2026 07:25
দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি (India-US trade deal) অবশেষে চূড়ান্ত হল। সোমবার ফোনালাপের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। দুই দেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমায় বাণিজ্য আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপ শুধু অর্থনীতিকেই নয়, দুই দেশের কৌশলগত সম্পর্ককেও আরও শক্তিশালী করবে- নয়া ঘোষণা নিয়ে এমনটাই মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)।
চুক্তি অনুযায়ী, আমেরিকা ভারতের পণ্যের উপর চাপানো শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে আনবে। একইসঙ্গে ভারতও ধাপে ধাপে আমেরিকার পণ্যের উপর সমস্ত শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনবে। ট্রাম্প ঘোষণা করেন, মোদীর অনুরোধে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এতে দুই দেশই লাভবান হবে।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরে নরেন্দ্র মোদী (Narendra Modi) ‘এক্স’-এ লেখেন, 'Made in India পণ্যের উপর শুল্ক কমে ১৮ শতাংশ হওয়ায় (reduced tariff of 18 per cent) আমি অত্যন্ত আনন্দিত। ১.৪ বিলিয়ন ভারতীয়র পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি একসঙ্গে কাজ করলে তা মানুষের উপকার করে এবং নতুন সুযোগের দরজা খুলে দেয়।
অন্যদিকে ট্রাম্প জানান, ভারত (India) ভবিষ্যতে আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষিপণ্য, কয়লা এবং অন্যান্য পণ্য আমদানি করবে। তাঁর দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে এবং আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে বেশি তেল কিনতে রাজি হয়েছে- যা ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় সহায়ক হবে বলে মনে করেন তিনি।
A big day for India-US relations as the trade deal has been locked with a significantly reduced tariff of 18%, paving the way for stronger trade ties and mutual growth.
I congratulate PM @narendramodi and President @realDonaldTrump for this historic deal, which will elevate our…— Amit Shah (@AmitShah) February 2, 2026
অমিত শাহ (Amit Shah) তাঁর পোস্টে এই চুক্তিকে 'ঐতিহাসিক' (Historic Deal) বলে উল্লেখ করেন। তিনি বলেন, 'শুল্ক ১৮ শতাংশে নামায় ভারত–মার্কিন বাণিজ্য (India-US Trade) নতুন মাত্রা পাবে। উভয় দেশের মানুষই এর সুফল পাবেন।' দুই দেশের তুলনামূলক শুল্ক নিয়ে সরকারি সূত্র জানায়, এখন ভারতের শুল্ক ইন্দোনেশিয়া (১৯%), ভিয়েতনাম (২০%), বাংলাদেশ (২০%), এবং চিনের (৩৪%) চেয়ে কম। ফলে বিশ্ববাজারে ভারতীয় পণ্যের চাহিদা আরও বাড়বে।
গত বছর থেকে আলোচনার পরও নানান জটিলতায় চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোচ্ছিল না, কারণ রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ-সহ মোট ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল আমেরিকা। অবশেষে সোমবারের মোদী-ট্রাম্প আলোচনায় চুক্তি কার্যকর হওয়ার পথ খুলল।
দুই দেশের বিদেশমন্ত্রীরা ইতিমধ্যেই আলোচনা এগিয়েছে বলে জানিয়েছিলেন। বিশেষজ্ঞ মহল মনে করছে, এখন চূড়ান্ত চুক্তির ফলে ভারত-মার্কিন সম্পর্ক অর্থনীতি ও কৌশলগত সহযোগিতায় নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে।