Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিওয়ালির আগেই দূষণের চাদরে ঢাকল দিল্লি! যমুনার জল দেখে মাথায় হাত পরিবেশবিদদের

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনার জল।

দিওয়ালির আগেই দূষণের চাদরে ঢাকল দিল্লি! যমুনার জল দেখে মাথায় হাত পরিবেশবিদদের

যমুনার জলে বিষাক্ত ফেনা

শেষ আপডেট: 19 October 2024 20:56

দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। শীত আসার আগে দূষণের বিষাক্ত চাদরে ঢাকল রাজধানী শহর দিল্লি। পড়শি রাজ্যগুলিতে লাগাতার ফসলের গোড়া পোড়ানোর কারণে বিষ বাষ্পে ভরে গিয়েছে যার প্রভাব পড়েছে যমুনার জলেও।

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিষাক্ত ফেনায় ঢেকে গিয়েছে যমুনার জল। এক ঝলকে দেখলে সেটিকে পেঁজা তুলোর মতো মেঘ বলে মনে হলেও, তার আড়ালেই লুকিয়ে রয়েছে বিষাক্ত ফেনা। অক্টোবর মাস পেরতে না পেরতেই যমুনার হাল দেখে মাথা খারাপ হওয়ার জোগাড় পরিবেশবিদদের।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড জানিয়েছে, শনিবার সকালে দিল্লিতে ধোঁয়াশার যে স্তর চোখে পড়েছে, তাতেই স্পষ্ট বেশ কয়েকটি অংশে বায়ুর গুণগত মান অত্যন্ত খারাপ স্তরে পৌঁছে গিয়েছে।

বিভিন্ন কারখানার রাসায়নিক জলে মেশার কারণে এই ফেনা সৃষ্টি হচ্ছে বলে মনে করা বলে মনে করছেন পরিবেশবিদেরা। গত বছরেও এ রকম ফেনা ভাসতে দেখা গিয়েছিল যমুনার জলে। দিল্লি জল বোর্ড সেই ফেনা সরাতে বিশেষ উদ্যোগ নিয়েছিল। 

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দূষণ কমানোর জন্য ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। ১৩টি হটস্পট এলাকা ৮০টি অ্যান্টি-স্মগ গান ইনস্টল করা হয়েছে। দিওয়ালির আগে দিল্লির লাগামছাড়া দূষণে মাথা খারাপ হওয়ার উপক্রম আপ সরকারের।


```