Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দেশের শীর্ষ পোল ভল্টারদের হেনস্তা, ট্রেন থেকে নামিয়ে দিলেন চেকার, ৫ ঘণ্টা স্টেশনে হয়রানি

ভারতের দুই শীর্ষ পোল ভল্টার (Pole Vaulter) দেব মীনা (Dev Meena) এবং কুলদীপ যাদবকে (Kuldeep Yadav Athlete) ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

দেশের শীর্ষ পোল ভল্টারদের হেনস্তা, ট্রেন থেকে নামিয়ে দিলেন চেকার, ৫ ঘণ্টা স্টেশনে হয়রানি

দুই শীর্ষ পোল ভল্টার (Pole Vaulter) দেব মীনা (Dev Meena) এবং কুলদীপ যাদব।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 20 January 2026 12:36

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পনভেল স্টেশনে (Panvel Train Controversy) ঘটে যাওয়া এক ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগভারতের দুই শীর্ষ পোল ভল্টার (Pole Vaulter) দেব মীনা (Dev Meena) এবং কুলদীপ যাদবকে (Kuldeep Yadav Athlete) ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁরা নিজেদের পরিচয় দেওয়া সত্ত্বেও প্রায় পাঁচ ঘণ্টা স্টেশনে আটকে রাখা হয়। এই ঘটনার একটি ভিডিও সোমবার সন্ধ্যায় এক্সে (Viral Video X) ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে ক্রীড়ামহল। ভিডিওতে সরাসরি ভারতীয় রেলের (Indian Railways) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দুই অ্যাথলিটই।

কী হয়েছিল পনভেল স্টেশনে

ভিডিওর শুরুতেই একটি কথা শোনা যায় যে, তাঁদের অনুরোধ শোনা হয়নি। ঊর্ধ্বতন আধিকারিকের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকী জরিমানা দিতে চাইলেও তা গ্রহণ করা হয়নি। এরপর দেব মীনা ও কুলদীপ যাদব ক্যামেরার সামনে এসে জানানআগেই একটি ট্রেন মিস করার পর তাঁরা অন্য ট্রেনে উঠেছিলেন। কিন্তু পনভেলে এক টিকিট পরীক্ষক (TTE Harassment) তাঁদের ট্রেন থেকে নামিয়ে দেন। এরপর কোনও সাহায্য না পেয়ে প্রায় পাঁচ ঘণ্টা স্টেশনে বসে থাকতে হয়।

এই ঘটনা ভয় ধরাচ্ছে’

দেব মীনা বলেনদেশের সেরা পোল ভল্টারদের সঙ্গে যদি এমন আচরণ হয়তাহলে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য পরিস্থিতি কতটা কঠিন হতে পারেতা সহজেই বোঝা যায়। উল্লেখ্যদেব মীনা একাধিকবার জাতীয় রেকর্ড ভেঙেছেন (Indian Pole Vault Record)। কুলদীপ যাদব সম্প্রতি অল ইন্ডিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ (All India Inter-University Athletics Championship 2026) মিট রেকর্ড ভেঙে সোনা জিতেছেন।

সরঞ্জাম নিয়েই মূল সমস্যা

ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্ম nnIs Sports (nnIs Sports India) জানিয়েছেমূল ঝামেলা শুরু হয় পোল ভল্টের সরঞ্জাম (Pole Vault Equipment) নিয়ে। দেব মীনা ভিডিওতে বলেনভালো মানের পোলের দাম প্রায় দুই লক্ষ টাকা। ভিডিওতে দেখা যায়, ‘India’ লেখা নীল টি-শার্ট পরা এক ব্যক্তির সঙ্গে টিকিট পরীক্ষকের তর্ক চলছে। চেকার জানানখেলোয়াড়রা ট্রেনে উঠতে পারবেনকিন্তু তাঁদের সরঞ্জাম সঙ্গে করে নেওয়া যাবে না। nnIs Sports-এর দাবিদেব মীনা ও কুলদীপ যাদব ম্যাঙ্গালুরু থেকে ভোপাল (Mangaluru to Bhopal Travel) ফিরছিলেন। প্রতিযোগিতা শেষ করে ফেরার পথেই এই ঘটনার মুখে পড়েন তাঁরা।

রেলকে সরাসরি প্রশ্ন

ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর দেব মীনা প্রশ্ন তোলেনঅ্যাথলিট কোথায় যাবে? তিনি বলেনট্রেন হোক বা বিমান, সব জায়গাতেই খেলোয়াড়দের একই সমস্যার মুখে পড়তে হয়। তাঁরা অতিরিক্ত টাকা দিতেও রাজি ছিলেনযাতে সরঞ্জাম তাঁদের সঙ্গেই রাখা যায়। কুলদীপ যাদব বলেন, আমরা যদি এই অবস্থার মুখে পড়িতাহলে জুনিয়রদের কী বলব? সামনে এশিয়ান গেমস ২০২৬ (Asian Games 2026)। সবাই আমাদের কাছ থেকে যোগ্যতা অর্জনের আশা করবেন। কিন্তু বাস্তব পরিস্থিতি একেবারেই আলাদা।

ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন

এই পনভেল ভিডিও কাণ্ড (Panvel Station Viral Video) ফের একবার দেশের ক্রীড়া পরিকাঠামো (Sports Infrastructure India) নিয়ে প্রশ্ন তুলেছে। পোল ভল্টের মতো কঠিন, অথচ কম পরিচিত খেলায় যুক্ত অ্যাথলিটদের জন্য যাতায়াতই যে বড় সমস্যাতা স্পষ্ট হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ

ভিডিওটি ইনস্টাগ্রামেও (Instagram Viral Video) পোস্ট করা হলে বহু মানুষ রেল মন্ত্রক (Ministry of Railways India)-কে ট্যাগ করে ক্ষোভ প্রকাশ করেন। একজন লেখেন, “Seriously? আমরা নাকি ২০৩৬ অলিম্পিক্স আয়োজন করতে চাই।” আর একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)-কে ট্যাগ করে লেখেনঅলিম্পিক আয়োজনের স্বপ্ন দেখার আগে সাধারণ মানুষ ও কর্তৃপক্ষকে খেলাগুলোর নিয়ম আর সরঞ্জাম সম্পর্কে সচেতন করা দরকার।

রেল মন্ত্রকের প্রতিক্রিয়া

চাপ বাড়তেই রেলের সহায়তা সংক্রান্ত অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট রেলওয়ে সেবা (Railway Seva Official X) nnIs Sports-এর পোস্টে প্রতিক্রিয়া জানায়। তারা লেখেবিষয়টি প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। এই পোস্টে মুম্বই ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM Mumbai Central Railway)-কেও ট্যাগ করা হয়। তবে এখনও পর্যন্ত রেল মন্ত্রকের তরফে বিস্তারিত ব্যাখ্যা বা সরাসরি ক্ষমা চাওয়া হয়নি (এই প্রতিবেদন লেখা পর্যন্ত)।


```