Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'ধর্ম ধ্বজা' উত্তোলন করে সত্যের জয়গান, রামমন্দির থেকে প্রধানমন্ত্রীর পাঁচ বিশেষ বার্তা

মোদীর ভাষণে উঠে আসে রামমন্দির গড়ে তোলার সঙ্গে যুক্ত অগণিত ভক্ত, স্বেচ্ছাসেবক ও কর্মীর প্রতি কৃতজ্ঞতা। তিনি বলেন, বহু প্রজন্মের আকাঙ্ক্ষা আজ পূরণ হওয়ার আনন্দ সারা দেশ ভাগ করে নিচ্ছে।

'ধর্ম ধ্বজা' উত্তোলন করে সত্যের জয়গান, রামমন্দির থেকে প্রধানমন্ত্রীর পাঁচ বিশেষ বার্তা

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 November 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে (Ram Temple) মঙ্গলবার বিশেষ গেরুয়া ধ্বজা (Saffron Flag) উত্তোলনের মুহূর্তে দেশের চোখ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দিকে। পতাকা উত্তোলনের (Flag Hoist) দৃশ্যকে তিনি ব্যাখ্যা করেছেন ‘নতুন জাগরণের প্রতীক’ হিসেবে। মোদীর কথায়, ইতিহাসের বহু শতকের বেদনা ও অপূর্ণতা এই মুহূর্তে প্রশমিত হচ্ছে, আর এই ধ্বজা ভবিষ্যতের সাক্ষ্য হয়ে থাকবে যে, শেষ পর্যন্ত সত্যই জয়লাভ করে।

মোদীর ভাষণে উঠে আসে রামমন্দির (Ram Mandir) গড়ে তোলার সঙ্গে যুক্ত অগণিত ভক্ত, স্বেচ্ছাসেবক ও কর্মীর প্রতি কৃতজ্ঞতা। তিনি বলেন, বহু প্রজন্মের আকাঙ্ক্ষা আজ পূরণ হওয়ার আনন্দ সারা দেশ ভাগ করে নিচ্ছে।

এদিন অযোধ্যার রামমন্দিরের অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী অনেক কথাই বলেছেন। তার মধ্যে পাঁচটি মূল বার্তা হল -

১) শতাব্দীর ব্যথা আজ উপশম হচ্ছে। পাঁচশো বছরের সংকল্প পূরণ হচ্ছে। এই পবিত্র ধ্বজা প্রমাণ হয়ে থাকবে - সত্যির নিশ্চিতভাবে জয় হয়।

২) আমাদের রাম বৈষম্য করেন না। আমরাও সেই পথেই এগোতে চাই।

৩) ম্যাকেলের ভাবনা ছিল বিস্তৃত, কিন্তু স্বাধীনতার পরেও আমরা হীনমন্যতা থেকে নিজেকে মুক্ত করতে পারিনি। আগামী দশ বছরে ভারতের লক্ষ্য হওয়া উচিত সেই মানসিক দাসত্ব ভাঙা। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করা শিখতে হবে।

৪) গণতন্ত্র আমরা ধার করে আনিনি। ভারতই গণতন্ত্রের জননী। গণতন্ত্র আমাদের রক্তে, সংস্কৃতিতে।

৫) ১৯৪৭ থেকে ২০৪৭ - স্বাধীনতার শতবর্ষে পৌঁছনোর আগে আমাদের লক্ষ্য হওয়া উচিত এক উন্নত ভারত নির্মাণ।

অযোধ্যার মন্দির (Ayodhya Ram Temple) চত্বরে এই বক্তব্য শুধু উৎসবের আবহই তৈরি করেনি, ভারতবর্ষের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকেও নতুন করে সামনে এনেছে। মোদীর আরও সংযোজন, আজ শুধু অযোধ্যা নয় - গোটা ভারত, গোটা বিশ্ব রামময়। রামভক্তের হৃদয়ে আজ অপরিসীম তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা আর অলৌকিক আনন্দের স্রোত।

২০২০ সালের ৫ অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) রামমন্দিরের ভূমি পুজো (Bhoomi Puja) করেছিলেন। পরে ২০২৪ সালের ২২ জানুয়ারি গর্ভগৃহে রামলল্লার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। মঙ্গলবারের পতাকা উত্তোলন সেই অধ্যায়ের চূড়ান্ত পর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই উপলক্ষে সোমবার থেকেই দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত অযোধ্যায় (Ayodhya) ভিড় জমিয়েছেন। মন্দির ও আশপাশের এলাকায় প্রায় ১০০ টন ফুল দিয়ে সজ্জা করা হয়েছে। শহরজুড়ে উৎসবের আবহ। আর যে ধ্বজা উত্তোলন হয়েছে তার ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পতাকাটি ত্রিভুজাকার (Triangle Flag) - উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট। তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার বৃক্ষের ছবি আঁকা রয়েছে। সম্মান, সাহস, ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করাই এর উদ্দেশ্য।


```