Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'শতাব্দীর ক্ষতের উপশম হল আজ', রামমন্দিরের ধ্বজা উড়িয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী

“এই যজ্ঞের অগ্নি কোনও দিন বিশ্বাস থেকে সরে যায়নি, কখনও আস্থার বন্ধন আলগা হয়নি,” মন্তব্য প্রধানমন্ত্রীর (PM Modi)।

'শতাব্দীর ক্ষতের উপশম হল আজ', রামমন্দিরের ধ্বজা উড়িয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 November 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যায় ঐতিহাসিক অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) জানালেন, “শতাব্দীর ক্ষত আজ শান্তি পাচ্ছে, শতাব্দীর বেদনা আজ প্রশমন খুঁজে পাচ্ছে।” তাঁর কথায়, পাঁচ শতকের দীর্ঘ সাধনা ও অপেক্ষার পর এক মহাযজ্ঞের পরিণতি ঘটল আজকের এই দিনে। “এই যজ্ঞের অগ্নি কোনও দিন বিশ্বাস থেকে সরে যায়নি, কখনও আস্থার বন্ধন আলগা হয়নি,” মন্তব্য প্রধানমন্ত্রীর (PM Modi)।

এর পরেই তিনি বলেন, “আজ অযোধ্যা সাক্ষী থাকল ভারতের সাংস্কৃতিক চেতনার আর এক শিখর-স্পর্শের। আজ শুধু অযোধ্যা নয়— গোটা ভারত, গোটা বিশ্ব রামময়। রামভক্তের হৃদয়ে আজ অপরিসীম তৃপ্তি, অসীম কৃতজ্ঞতা আর অলৌকিক আনন্দের স্রোত।”

প্রধানমন্ত্রীর বক্তব্যে বারবার উঠে আসে ঐতিহাসিক যাত্রাপথ এবং তার সমাপ্তির এই মুহূর্তকে ঘিরে সামষ্টিক আবেগ। তাঁর কথায়, “আজ যে আনন্দ, তা বহু যুগের সাধনার ফসল— এক অবিচল বিশ্বাসের বিজয়।”

এদিন অযোধ্যার রামমন্দিরের (Ayodhya Ram Temple) প্রধান শিখরে গেরুয়া রঙের বিশেষ পতাকা তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই মুহূর্তকে অনেকেই ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। কারণ রামমন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণ কার্যত শেষ।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পতাকাটি ত্রিভুজাকার (Triangle Flag) - উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট। তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার বৃক্ষের ছবি আঁকা রয়েছে। সম্মান, সাহস, ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করাই এর উদ্দেশ্য।

এই উপলক্ষে সোমবার থেকেই দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত অযোধ্যায় (Ayodhya) ভিড় জমিয়েছেন। মন্দির ও আশপাশের এলাকায় প্রায় ১০০ টন ফুল দিয়ে সজ্জা করা হয়েছে। শহরজুড়ে উৎসবের আবহ। প্রশাসন জানিয়েছে, মোট ৬,৯৭০ জন নিরাপত্তাকর্মী (Security Force) মোতায়েন রয়েছেন। এর মধ্যে এটিএস কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার ইউনিট ও প্রযুক্তিগত দলও আছে। প্রতিটি রাস্তা, মন্দির কমপ্লেক্স ও আশপাশের অঞ্চল নজরদারিতে রাখা হয়েছে।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Ram Janmabhoomi Trust) জানিয়েছে, বিশাল শ্রীরাম মন্দিরের নির্মাণকাজ শেষ। মূল মন্দির ছাড়াও গোটা চত্বরে একই পাঁচিলের ভিতরে রয়েছে শিব, গণেশ, হনুমান, সূর্য, ভগবতী ও অন্নপূর্ণা মন্দির। সব মন্দিরের শীর্ষেই কলস ও ধ্বজাদণ্ড স্থাপন করা হয়ে গেছে। মঙ্গলবার ধ্বজা উত্তোলনও হয়ে গেল।

২০২০ সালের ৫ অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই রামমন্দিরের ভূমি পুজো (Bhoomi Puja) করেছিলেন। পরে ২০২৪ সালের ২২ জানুয়ারি গর্ভগৃহে রামলল্লার প্রণ প্রাটিষ্ঠা সম্পন্ন হয়। মঙ্গলবারের পতাকা উত্তোলন সেই অধ্যায়ের চূড়ান্ত পর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


```