Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রামমন্দিরের নির্মাণকাজ শেষ, বিশেষ গেরুয়া ধ্বজা উড়িয়ে মুহূর্তকে স্মরণীয় করলেন প্রধানমন্ত্রী

এই মুহূর্তকে অনেকেই ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। কারণ রামমন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণ কার্যত শেষ। 

রামমন্দিরের নির্মাণকাজ শেষ, বিশেষ গেরুয়া ধ্বজা উড়িয়ে মুহূর্তকে স্মরণীয় করলেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 November 2025 14:13

দ্য ওয়াল ব্যুরো: এল সেই মাহেন্দ্রক্ষণ। অযোধ্যার রামমন্দিরের (Ayodhya Ram Temple) প্রধান শিখরে গেরুয়া রঙের বিশেষ পতাকা তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই মুহূর্তকে অনেকেই ‘দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা’ হিসেবে দেখছেন। কারণ রামমন্দিরের (Ayodhya Ram Temple) নির্মাণ কার্যত শেষ। 

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পতাকাটি ত্রিভুজাকার (Triangle Flag) - উচ্চতা ১০ ফুট, দৈর্ঘ্য ২০ ফুট। তাতে স্বর্ণাভ সূর্যমুখী প্রতীক, ‘ওঁ’ অক্ষর এবং পবিত্র কোবীদার বৃক্ষের ছবি আঁকা রয়েছে। সম্মান, সাহস, ঐক্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতার বার্তা বহন করাই এর উদ্দেশ্য।

এই উপলক্ষে সোমবার থেকেই দেশ-বিদেশের বিপুল সংখ্যক ভক্ত অযোধ্যায় (Ayodhya) ভিড় জমিয়েছেন। মন্দির ও আশপাশের এলাকায় প্রায় ১০০ টন ফুল দিয়ে সজ্জা করা হয়েছে। শহরজুড়ে উৎসবের আবহ। প্রশাসন জানিয়েছে, মোট ৬,৯৭০ জন নিরাপত্তাকর্মী (Security Force) মোতায়েন রয়েছেন। এর মধ্যে এটিএস কমান্ডো, এনএসজি স্নাইপার, সাইবার ইউনিট ও প্রযুক্তিগত দলও আছে। প্রতিটি রাস্তা, মন্দির কমপ্লেক্স ও আশপাশের অঞ্চল নজরদারিতে রাখা হয়েছে।

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Ram Janmabhoomi Trust) জানিয়েছে, বিশাল শ্রীরাম মন্দিরের নির্মাণকাজ শেষ। মূল মন্দির ছাড়াও গোটা চত্বরে একই পাঁচিলের ভিতরে রয়েছে শিব, গণেশ, হনুমান, সূর্য, ভগবতী ও অন্নপূর্ণা মন্দির। সব মন্দিরের শীর্ষেই কলস ও ধ্বজাদণ্ড স্থাপন করা হয়ে গেছে। মঙ্গলবার ধ্বজা উত্তোলনও হয়ে গেল।

২০২০ সালের ৫ অগস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই রামমন্দিরের ভূমি পুজো (Bhoomi Puja) করেছিলেন। পরে ২০২৪ সালের ২২ জানুয়ারি গর্ভগৃহে রামলল্লার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়। মঙ্গলবারের পতাকা উত্তোলন সেই অধ্যায়ের চূড়ান্ত পর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

রামমন্দির নির্মাণ প্রসঙ্গে ট্রাস্ট জানিয়েছে, দেশ ও বিদেশ থেকে রাললালার অর্ঘ্য হিসেবে ৩,০০০ কোটি টাকা আয় হয়েছে। মন্দির নির্মাণ কমিটির সভাপতি জানান, এখনও পর্যন্ত তার মধ্যে খরচ হয়েছে আনুমানিক ১,৫০০ কোটি টাকা এবং বাকি যা কাজ আছে তা শেষ করতে সর্বমোট খরচ হতে পারে ১,৮০০ কোটি টাকা।


```