মন্দির কর্তৃপক্ষ বারবার অনুরোধ করে তাঁকে নেমে আসতে বলেন। পুলিশও লাউডস্পিকারের মাধ্যমে বুঝিয়ে নীচে আসতে বলে। কিন্তু কুট্টাদি তিরুপতি কোনও কথাই শুনছিলেন না।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 3 January 2026 17:08
দ্য ওয়াল ব্যুরো: মদ্যপ অবস্থায় অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের চূড়ায় উঠে পড়েন এক ব্যক্তি (Drunk man climbs Tirupati Temple)। চরম বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। আতঙ্ক ছড়ায় মন্দির কর্তৃপক্ষ ও ভক্তদের মধ্যে। তাঁকে নীচে নামাতে পুলিশ, দমকল- কেউই প্রথমে সফল হতে পারেনি।
পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে প্রায় ৪৫ বছরের কুট্টাদি তিরুপতি নামের এক ব্যক্তি মন্দির (Sri Govindarajaswamy Temple) প্রাঙ্গণে ঢুকে পড়েন। যখন ঘটনাটি নজরে আসে, ততক্ষণে তিনি গোপুরামের একেবারে চূড়ায় উঠে বসে পড়েছেন। হঠাৎ এমন দৃশ্য দেখে প্রশাসন থেকে শুরু করে দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।
A serious and disturbing incident at the Sri Govindaraja Swamy Temple in Tirupati has exposed the complete failure of the coalition government. Due to lax security under B R Naidu, an intoxicated man climbed the temple gopuram and demanded liquor, openly insulting the sanctity of… pic.twitter.com/kzpZ71qBFm
— YSR Congress Party (@YSRCParty) January 3, 2026
এরপর তাঁকে বোঝানোর চেষ্টা শুরু হয়। মন্দির কর্তৃপক্ষ বারবার অনুরোধ করে তাঁকে নেমে আসতে বলেন। পুলিশও লাউডস্পিকারের মাধ্যমে বুঝিয়ে নীচে আসতে বলে। কিন্তু কুট্টাদি তিরুপতি কোনও কথাই শুনছিলেন না। বরং দাবি করেন, একটি মদের বোতল তবেই নেমে আসবেন।
প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতির জটিলতা বুঝে শেষ পর্যন্ত তাঁর এই অদ্ভুত দাবিতে রাজি হতে বাধ্য হয় (Tirupati viral video)। এরপরই তিনি দ্রুত নেমে আসেন মন্দিরের চূড়া থেকে। নীচে নামামাত্রই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Police arrested drunk man)। জানা গেছে, কুট্টাদি তিরুপতি তেলেঙ্গনার নিজামাবাদ জেলার পেড্ডামল্লা রেড্ডি কলোনির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনাকে ঘিরে বড় প্রশ্ন উঠেছে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে (Tirupati temple security breach)। কীভাবে একটি পূণর্গৃহের মতো সংরক্ষিত এলাকায় রাতের বেলা প্রবেশ করতে পারলেন ওই মদ্যপ ব্যক্তি? কীভাবে তিনি গোপুরামের চূড়ায় উঠে গেলেন? এসব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও মন্দির প্রশাসন।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মন্দির কর্তৃপক্ষ বলছে, ভক্তদের নিরাপত্তাই তাদের প্রথম দায়িত্ব এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে তারা আরও কঠোর ব্যবস্থা নেবে।