Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ছত্তীসগড়ের বস্তারে ১৪ মাওবাদী নিকেশ, তল্লাশি অভিযান চলছে, উদ্ধার অস্ত্রশস্ত্র

শনিবার ভোর থেকে শুরু হওয়া অভিযানে সুকমা জেলায় ১২ জন এবং সংলগ্ন বিজাপুর জেলায় আরও ২ জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ছত্তীসগড়ের বস্তারে ১৪ মাওবাদী নিকেশ, তল্লাশি অভিযান চলছে, উদ্ধার অস্ত্রশস্ত্র

সুকমার দক্ষিণ বনাঞ্চলে সকাল প্রায় ৮টা নাগাদ প্রথম গুলির লড়াই শুরু হয়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 3 January 2026 13:27

দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের বস্তার এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে অন্তত ১৪ জন মাওবাদী নিহত হয়েছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া অভিযানে সুকমা জেলায় ১২ জন এবং সংলগ্ন বিজাপুর জেলায় আরও ২ জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে জেলা সংরক্ষিত বাহিনী (ডিআরজি)-এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সুকমার দক্ষিণ বনাঞ্চলে সকাল প্রায় ৮টা নাগাদ প্রথম গুলির লড়াই শুরু হয়। এরপর থেকে এলাকায় টানা তল্লাশি ও চিরুনি অভিযান চালানো হচ্ছে।

এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, অভিযানের সময় মাঝেমধ্যে গুলির লড়াই চলছে এবং নিরাপত্তা বাহিনী ধারাবাহিক তল্লাশি বজায় রেখেছে। এখন পর্যন্ত বাহিনীর কোনও সদস্য হতাহত হননি। অভিযানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র ও অন্যান্য মাওবাদী সামগ্রী উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযানের গুরুত্বের কথা মাথায় রেখে সংঘর্ষের নির্দিষ্ট স্থান বা বাহিনীর সদস্য সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এক পুলিশ কর্তা বলেন, অভিযান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। অভিযানে থাকা জওয়ানদের নিরাপত্তার স্বার্থেই কিছু তথ্য আপাতত গোপন রাখা হয়েছে। অভিযান শেষ হলে এবং এলাকা পুরোপুরি মুক্ত হলে নিহত মাওবাদীদের পরিচয়, উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র এবং অভিযানের বিস্তারিত খতিয়ান প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

এর পাশাপাশি সুকমা জেলার কিস্তারাম থানা এলাকার গভীর জঙ্গলেও ডিআরজি বাহিনীর সঙ্গে পৃথক সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার কিরণ চ্যবন। ওই এলাকা থেকে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথাও জানিয়েছেন তিনি। আশপাশের বনাঞ্চলে পালিয়ে যাওয়া মাওবাদীদের খোঁজে ব্যাপক তল্লাশি চলছে। বস্তার ডিভিশন দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 

তবে সাম্প্রতিক বছরগুলিতে রাজ্য পুলিশ, ডিআরজি এবং কেন্দ্রীয় বাহিনীর সমন্বিত অভিযানে ওই অঞ্চলে মাওবাদী সংগঠনগুলি উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। চলতি অভিযানে আরও বাহিনী মোতায়েন করে এলাকা ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনওভাবেই জঙ্গিরা পালাতে না পারে। এই সাফল্যকে রাজ্যে বাম চরমপন্থা দমনে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক ও পরিকল্পিত অভিযানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে প্রশাসন।


```