Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ঘরে অবাঞ্ছিত অতিথি! উপস্থিত বুদ্ধির জেরে বাঁচলেন রাঁচির কৃষক, ১০ ঘণ্টা পর উদ্ধার বাঘ

আচমকা পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে কৌতূহলে সে ঘরে যান তিনি। তারপর টর্চ জ্বেলে দেখতেই হাড়হিম হয়ে যায় তাঁর।

ঘরে অবাঞ্ছিত অতিথি! উপস্থিত বুদ্ধির জেরে বাঁচলেন রাঁচির কৃষক, ১০ ঘণ্টা পর উদ্ধার বাঘ

ফাইল ছবি

শেষ আপডেট: 26 June 2025 07:40

দ্য ওয়াল ব্যুরো: রাঁচির (Ranchi) সিল্লি ব্লকে এক কৃষকের বাড়ি থেকে একটি বাঘ (Tiger) উদ্ধার করল বন দফতর। প্রায় ১০ ঘণ্টা ধরে একটি ঘরের ভিতর আটকে ছিল বাঘটি। পরে বন দফতরের আধিকারিকরা এসে উদ্ধার করে তাকে। কীভাবে কৃষকের বাড়িতে (Farmer House) এল বাঘটি?

ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচি জেলার সিল্লির মারডু গ্রামে বুধবার সকাল হতেই চাঞ্চল্য ছড়ায়। কোচো পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে এক কৃষকের ঘরে আচমকাই ঢুকে পড়ে একটি বাঘ। ঘটনাটি ঘটেছে রাঁচি শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার পূর্বে পুরন্দর মাহাতোর বাড়িতে।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। ঘরের এক পাশে বসেছিলেন পুরন্দরবাবু। আচমকা পাশের ঘর থেকে অদ্ভুত শব্দ শুনে কৌতূহলে সে ঘরে যান তিনি। তারপর টর্চ জ্বেলে দেখতেই হাড়হিম হয়ে যায় তাঁর। দেখেন ঘরের কোণে বসে রয়েছে একটি বাঘ। স্বাভাবিকভাবে তিনি ভয় পেয়েছিলেন তবে উপস্থিত বুদ্ধির জেরে বাঘটিকে 'বন্দি' করেন কৃষক। কোনও শব্দ না করে চুপিচুপি ঘরের দরজা বন্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে খবর দেন বন দফতরকে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ ভিড় জমান ওই বাড়ির কাছে। হাজার হাজার কৌতূহলী মানুষে গিজগিজ করতে থাকে গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে জেলা প্রশাসন। জারি হয় ১৪৪ ধারা। বাড়ির ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়।

Tiger rescued in historic operation, to be released in Palamau reserve -  The Statesman

প্রাথমিকভাবে ওরমানঝির বিরসা পার্ক থেকে বনদফতরের একটি দল এসে ঘুমপাড়ানি গুলিতে বাঘটিকে কাবু করার চেষ্টা করে। কিন্তু সফল হয়নি তারা। পরে আরও অভিজ্ঞ একটি দল ডাকা হয় পালামুর বেতলা টাইগার রিজার্ভ থেকে। বুধবার সকালে সেই দল পৌঁছয়। ঘরের ভিতরে থাকা বাঘটিকে খাঁচাবন্দি করতে সক্ষম হয় তারা। এরপর তাকে ঘুমপাড়ানি ওষুধ দিয়ে অচেতন করে নিয়ে যাওয়া হয় রাঁচির বিরসা চিড়িয়াখানায়। আপাতত সেখানে পর্যবেক্ষণে রাখা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে।

প্রাথমিকভাবে বাঘটিকে দেখে সুস্থ বলেই মনে হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হবে। রাঁচি-পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এই অঞ্চলে মাঝে মাঝে বন্যপ্রাণীর আনাগোনা দেখা যায়। তবে কোনও মানুষের ঘরে ঢুকে পড়ার ঘটনা অত্যন্ত বিরল বলেই জানিয়েছেন আধিকারিকরা।


```