Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘুমোতে চাইছিল না ৫ বছরের ছোট্ট মেয়ে, পা বেঁধে বেধড়ক মার! গালে সিগারেটের ছ্যাঁকাও দিল বাবা

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কীভাবে দিনের পর দিন কোনও শিশুর উপর এমন বর্বর অত্যাচার চালানো হল, তা নিয়েও উঠছে প্রশ্ন।

ঘুমোতে চাইছিল না ৫ বছরের ছোট্ট মেয়ে, পা বেঁধে বেধড়ক মার! গালে সিগারেটের ছ্যাঁকাও দিল বাবা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 July 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: ঘুমোতে না যাওয়ার ‘অপরাধে’ পাঁচ বছরের মেয়েকে বেঁধে, মারধর করে, মুখে সিগারেটের ছ্যাঁকা দিল বাবা। এই নারকীয় ঘটনা মুম্বইয়ের। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী, বিপজ্জনক জিনিস ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে মামলা রুজু হয়েছে।

সূত্রের খবর, এই নির্মম ঘটনার ভিডিও হাতে পেয়েই প্রতিবাদী এক ব্যক্তি ছুটে যান মুম্বইয়ের মানখুর্দ থানায়। মেয়েটির মা ওই ভিডিওটি পাঠিয়েছিলেন অভিযোগকারীকে। যাতে দেখা যায়, এক ব্যক্তি নিজের মেয়ের পা বেঁধে তাকে আঘাত করছে এবং গালে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছে। স্তম্ভিত হয়ে যান অভিযোগকারী। সঙ্গে সঙ্গে মানখুর্দ থানায় গিয়ে পুলিশকে পুরো ভিডিও দেখিয়ে শিশুটিকে বাঁচানোর আবেদন জানান।

এরপর এক মহিলা পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে পুলিশের একটি দল অভিযুক্তর বাড়িতে পৌঁছয়। সেখানেই মুখোমুখি জেরা করা হয় শিশুটির বাবাকে। এদিকে মেয়েটিকে জিজ্ঞাসা করা হলে, সে স্পষ্ট জানায়, ঠিক সময়ে না ঘুমনোর শাস্তি দিচ্ছিল তার বাবা।

ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত আইনি পদক্ষেপ নেয় পুলিশ। অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫(২) ও ১১৮(১) ধারায় মামলা রুজু হয়। তদন্তও শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটির নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। কীভাবে দিনের পর দিন কোনও শিশুর উপর এমন বর্বর অত্যাচার চালানো হল, তা নিয়েও উঠছে প্রশ্ন। অভিযুক্ত ব্যক্তির শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। বিষয়টির দিকে নজর রেখেছে শিশু সুরক্ষা কমিশনও।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে গত এক সপ্তাহে এমন প্রায় ৩-৪টি ঘটনা হয়েছে। কোথাও খেলনার আবদার করায় সন্তানকে মেরে দিতে দেখা গেছে তো কোথাও সন্তান সাইকেল থেকে পড়ে যাওয়ায় তাকে খুন করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঠিক কেন একটি মাত্র জেলায় পর পর এমনভাবে শিশুদের সুরক্ষা প্রশ্নের মুখে পড়ছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


```