Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অসমের গোলাঘাটে মেগা উচ্ছেদ অভিযানে হাজার পুলিশ, বুলডোজার, সংকটে দু'হাজার বাঙালি পরিবার

অসমে অনুপ্রবেশকারী উচ্ছেদ অভিযান নতুন নয়। তবে মঙ্গলবারের মতো বড় অভিযান সাম্প্রতিককালে হয়নি। প্রশাসনই এই অভিযানকে মেগা এভিকশন বলছে।

অসমের গোলাঘাটে মেগা উচ্ছেদ অভিযানে হাজার পুলিশ, বুলডোজার, সংকটে দু'হাজার বাঙালি পরিবার

মেগা উচ্ছেদ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 29 July 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: অসমের গোলাঘারের পরিস্থিতি উত্তপ্ত। গোলাঘাট জেলার উরিয়ামঘাট জেলার রেংমা সংরক্ষিত বনের বাইরে এই মুহূর্তে অসম পুলিশের হাজারের বেশি পুলিশ, আধা সেনার জওয়ান, বুলডোজার নিয়ে প্রস্তুত জেলা ও রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা।

অসমে অনুপ্রবেশকারী উচ্ছেদ অভিযান নতুন নয়। তবে মঙ্গলবারের মতো বড় অভিযান সাম্প্রতিককালে হয়নি। প্রশাসনই এই অভিযানকে মেগা এভিকশন বলছে।

প্রশাসনের বক্তব্য, বন লাগোয়া ১০ হাজার বিঘা জমি মঙ্গলবারের অভিযানে উদ্ধার করা হবে। উচ্ছেদ করা হবে দু'হাজার পরিবারকে। অনুমান করা হচ্ছে অভিযানে পনেরো-বিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হবেন।

জানা গিয়েছে, উচ্ছে হতে যাওয়া বাসিন্দারা বাংলাভাষী। অসম প্রশাসনের দাবি তারা বহিরাগত এবং বেশিরভাগেরাই বাংলাদেশি মুসলিম। তারা অনুপ্রবেশকারী।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ইতিপূর্বে একাধিকবার রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি তিনি গোলাঘাট সফর শেষে দাবি করেন, দখলদারদের ৭০ শতাংশ স্বেচ্ছায় সরে গিয়েছেন।

অসম প্রশাসনের বক্তব্য, বন লাগোয়া জমিতে ২৭০০ পরিবার বাস করছিল। তাদের দু'হাজার পরিবারকে মঙ্গলবার উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পর পরিবারগুলির কী হবে? প্রশাসনের বক্তব্য, এই ব্যাপারে তাদের কিছু করণীয় নেই। কোনও সরকারি জমিতে আশ্রয় নিতে দেওয়া হবে না।


```