Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শরিফ বিরোধী ক্ষোভ দানা বাঁধছে পাক কাশ্মীরে, ৩ দিন অবরুদ্ধ হাইওয়ে

পাকিস্তান অধিকৃত গিলগিট-বালটিস্তানের কয়েক হাজার বাসিন্দা শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারের উপর তিতিবিরক্ত হয়ে গত তিনদিন ধরে কারাকোরাম হাইওয়ে অবরোধ করে রেখেছেন।

শরিফ বিরোধী ক্ষোভ দানা বাঁধছে পাক কাশ্মীরে, ৩ দিন অবরুদ্ধ হাইওয়ে

শেষ আপডেট: 2 June 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তান অধিকৃত গিলগিট-বালটিস্তানের কয়েক হাজার বাসিন্দা শাহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকারের উপর তিতিবিরক্ত হয়ে গত তিনদিন ধরে কারাকোরাম হাইওয়ে অবরোধ করে রেখেছেন। চিন-পাকিস্তানের অর্থনৈতিক করিডরের মুকুটের মণি এই হাইওয়ে দুই দেশের অন্যতম যোগাযোগের সড়ক। শরিফের দলেরই এক নেতার কথায়, সরকার যখন জঙ্গিদের অর্থ সাহায্য দিয়ে চলেছে, তখন স্থানীয় ব্যবসায়ীদের কথা ভাবছে না। এলাকার বাণিজ্য ক্ষতির মুখে জেনেও সরকার তা মেটাতে ব্যর্থ।

গিলগিট-বালটিস্তান হল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি বিশাল এলাকা, যার উপর দিয়ে গিয়েছে কারাকোরাম হাইওয়ে। গত তিনদিন ধরে সেই সড়ক দিয়ে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন কয়েক হাজার ক্ষুব্ধ বাসিন্দা। এলাকার সমস্ত আমদানি-রফতানি ব্যবসাদার যাদের পিছনে বিভিন্ন রাজনৈতিক দলও রয়েছে, তাঁরাও প্রধানমন্ত্রী শরিফের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এর মধ্যে শাসক দল পিএমএল (এন) দলের সংগঠনও রয়েছে। ব্যবসায়ীদের কথায়, শরিফ সরকার রীতিমতো শোষণ চালাচ্ছে এবং একে অর্থনৈতিক খুন বলে ব্যাখ্যা করেছেন তাঁরা।

গিলগিট-বালটিস্তানের গুলমত নগরে কয়েক হাজার প্রতিবাদী ধরনায় বসেন সরকারের বাণিজ্যনীতির বিরুদ্ধে। এই ধরনায় শুধু ব্যবসায়ীরাই নন, সর্বস্তরের মানুষ শামিল হয়েছেন। তাঁদের দাবি না মেটা পর্যন্ত চিন-পাকিস্তান সংযোগকারী এই সড়কপথে কোনও যান চলাচল করতে দেওয়া হবে না বলে দাবিতে অনড় রয়েছেন তাঁরা। ব্যবসায়ীদের সঙ্গে বিক্ষোভে বসেছেন বিদ্বজ্জন, সুশীল সমাজের প্রতিনিধিরাও।

উল্লেখ্য, একমাস আগেই গিলগিট-বালটিস্তানে এরকমই আরেকটি বিক্ষোভ দানা বেঁধেছিল। প্রস্তাবিত একটি বিল ও ভয়ানক বিদ্যুৎ ছাঁটাইয়ের বিরুদ্ধে জড়ো হয়েছিলেন সাধারণ মানুষ। অনৈতিক ও বেআইনিভাবে তাঁদের জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তাঁরা। কবজে পর কবজা নামঞ্জুর স্লোগান দিয়ে বিশাল বিক্ষোভ হয়েছিল এলাকায়।


```