Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এটা জুবিনের অসম, নেপাল হতে দেব না: তদন্ত নিয়ে আশ্বাস হিমন্তর, সিদ্ধার্থ-শ্যামকানুকে ডেডলাইন!

জুবিনের মৃত্যুর পরই তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শরমার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। কখনও বলা হচ্ছে, জুবিনের টাকাপয়সার হিসাব নয়ছয় করেছেন তিনি, আবার কারও দাবি, গায়কের প্রতি বিশ্বাসঘাতকতাও করেছেন।

এটা জুবিনের অসম, নেপাল হতে দেব না: তদন্ত নিয়ে আশ্বাস হিমন্তর, সিদ্ধার্থ-শ্যামকানুকে ডেডলাইন!

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 September 2025 19:22

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর (Zubeen Garg Demise) 'প্রকৃত কারণ' খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার। সঠিক তদন্ত হবে এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে, অনুরাগীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একইসঙ্গে তাঁর বার্তা, 'এটা জুবিনের অসম, এই রাজ্যকে নেপাল হতে দেব না।' কেন এমন বললেন তিনি?

সূত্রে খবর, সিঙ্গাপুরে 'নর্থ ইস্ট ফেস্টিভ্যাল'-এর আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার (Siddharth Sharma) বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট এবং ডেবিট কার্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা তাঁর ফেসবুক লাইভে জানিয়েছেন, 'দু'জনকে ৬ অক্টোবরের মধ্যে সিআইডি-র কাছে হাজির হতে হবে। না হলে আইনানুগ আরও কড়া  ব্যবস্থা নেওয়া হবে।'

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, "এটি জুবিনের অসম। এখানে বিশৃঙ্খলা চলতে দেব না। মানুষ ন্যায় চান, কিন্তু সহিংসতা নয়।" তিনি ভূপেন হাজারিকা সহ কয়েকজন বিশিষ্টদের উদাহরণ টেনে বলেন, "অসমের পরিচয় শক্তিশালী সংস্কৃতি ও ধৈর্যের মাধ্যমে গড়ে উঠেছে। তাই কেউ রাজ্যের শান্তি ও আইনের শৃঙ্খলাকে ভাঙতে পারবে না।"

জুবিনের মৃত্যুর পরই তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শরমার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। কখনও বলা হচ্ছে, জুবিনের টাকাপয়সার হিসাব নয়ছয় করেছেন তিনি, আবার কারও দাবি, গায়কের প্রতি বিশ্বাসঘাতকতাও করেছেন। নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ-দাবি নিয়ে মুখও খুলেছেন তিনি।

একটি খোলা চিঠিতে সিদ্ধার্থ দাবি করেন, জুবিনের প্রায় ৩৮ হাজার গান বিভিন্ন প্রযোজনা সংস্থা ও সঙ্গীত কোম্পানির হাতে চুক্তির মাধ্যমে বিক্রি হয়েছিল। লেখেন, 'আমি জুবিনদার জীবনে আসার অনেক আগেই তাঁর প্রায় সব গান তৈরি হয়ে গিয়েছিল। এর মধ্যে বড় বড় হিট গানও রয়েছে। তিনি প্রায়ই আক্ষেপ করতেন যে, গান থেকে প্রযোজকেরা কোটি কোটি টাকা আয় করছেন, অথচ তিনি খুবই সামান্য পারিশ্রমিক পান। সংস্থাগুলির কাছে চাইলে এ তথ্য যাচাই করে নেওয়া যাবে।'

সমস্ত অভিযোগের জবাবে সিদ্ধার্থ শর্মা স্পষ্ট বলেন, 'আমার বিরুদ্ধে যে গুঞ্জন রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দুঃখজনক। বিশেষ তদন্তকারী দলের সঙ্গে আমি পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।'

'দয়া করে শান্তিতে তদন্ত হতে দিন। জুবিনদার প্রতি এটাই আমাদের কর্তব্য,' গায়কের অনুরাগীদের উদ্দেশে অনুরোধ করেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয় জুবিন গর্গের (Zubeen Garg Demise)। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে অসমজুড়ে। এরপরই সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন উঠতে থাকে, তাঁর সঙ্গে থাকা ম্যানেজার ও পরিচিতদের দিকে অভিযোগের আঙুল ওঠে। ইতিমধ্যেই সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (SIT)।


```