Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

জুবিনের মৃত্যুতে সিট গঠনের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর, বললেন, 'কেউ দোষী হলে ছাড় পাবে না'

সিট স্বাধীনভাবে এবং সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'এই ঘটনায় কেউ দোষী হলে ছাড় পাবে না। কঠোর শাস্তি দেওয়া হবে।'

জুবিনের মৃত্যুতে সিট গঠনের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর, বললেন, 'কেউ দোষী হলে ছাড় পাবে না'

জুবিনের মৃত্যুতে সিট গঠনের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 September 2025 20:53

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg Demise) আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। প্রিয় গায়ককে হারিয়ে ভেঙে পড়েছে অসম। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রতি মুহূর্তের খোঁজখবর রাখছেন। জুবিনের পরিবারের পাশে থেকে সবরকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদিকে জুবিনের মৃত্যু নিয়ে বিস্তর জলঘোলাও হচ্ছে। এই অবস্থায় তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী (Assam CM Orders SIT to Probe Zubeen’s Death)।

হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Shrama) জানিয়েছেন, তিনি অসম পুলিশের ডিজি, সিআইডি-র এডিজিপি, অন্যান্য পুলিশ আধিকারিক এবং মুখ্য সচিবের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছেন। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্যের সেরা অফিসারদের নিয়ে এই বিশেষ তদন্ত দল গঠন করতে হবে। জুবিনের শরীর থেকে নেওয়া ভিসেরা নমুনা দিল্লির কেন্দ্রীয় ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

সিট স্বাধীনভাবে এবং সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তদন্ত করবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'এই ঘটনায় কেউ দোষী হলে ছাড় পাবে না। কঠোর শাস্তি দেওয়া হবে।'

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে মৃত্যু হয় জুবিনের। ৫২ বছরের এই শিল্পী নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন। প্রথমে স্কুবা ডাইভিং নিয়ে দুর্ঘটনার কথা শোনা গেলেও, সিঙ্গাপুরের ডেথ সার্টিফিকেটে স্পষ্ট হয়েছে- ডুবে যাওয়াই ছিল মৃত্যুর কারণ।

ইতিমধ্যেই অসমের সরকার প্রয়াত গায়কের দ্বিতীয় ময়নাতদন্ত করিয়েছে। গুয়াহাটিতে এইমসের চিকিৎসকদের উপস্থিতিতে প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।

২৩ সেপ্টেম্বর জুবিন গর্গকে রাষ্ট্রীয় সম্মান ও গান স্যালুট দিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। লক্ষাধিক মানুষ সেই শোকযাত্রায় উপস্থিত ছিলেন। রাজ্য সরকার তিন দিনের শোকও ঘোষণা করেছিল।

এদিকে উৎসবের আয়োজক শ্যামকণু মাহন্তকে রাজ্যে অনুষ্ঠান করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তাঁকে সরকারি স্পনসরশিপ বা বিজ্ঞাপন থেকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। এছাড়া শ্যামকণু মাহন্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে একাধিক FIR দায়ের করা হয়েছে। যদিও জুবিনের স্ত্রী গরিমা একটি ভিডিও বার্তায় সিদ্ধার্থর বিরুদ্ধে সমস্ত এফআইআর তুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন।


```